সোমালিয়া ওয়েব নিউজঃ কিংবদন্তি ভারতীয় ফুটবলার গোষ্ঠ পালের ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ কলকাতার ময়দানে তাঁর মূর্তির পাদদেশে এক প্রভাতী স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্যোগে ছিল সেন্ট্রাল ক্যালকাটা গোষ্ঠ পাল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব।
অনুষ্ঠানের সূচনায় ক্লাবের সভাপতি আয়সানুল হক, সচিব সামসুল আলম, মুখ্য প্রশিক্ষক ও প্রাক্তন ফুটবলার জুলফিকার আলী, মন্টু মণ্ডল এবং ইছাপুর শিবাজী সংঘ ফুটবল অ্যাকাডেমির ক্রীড়া সম্পাদক মহম্মদ জিন্না গোষ্ঠ পালের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। পরে ক্লাবের ক্ষুদে ফুটবলাররাও একে একে মাল্যদান করে কিংবদন্তির প্রতি তাঁদের শ্রদ্ধা নিবেদন করে।
এদিন সংক্ষিপ্ত ভাষণে ক্লাব সভাপতি আয়সানুল হক গোষ্ঠ পালের ফুটবল জীবন এবং ভারতের স্বাধীনতা আন্দোলনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, গোষ্ঠ পাল শুধু একজন অসামান্য ফুটবলারই নন, দেশের স্বাধীনতা সংগ্রামেও তাঁর অবদান চিরস্মরণীয়।
ক্লাব সচিব সামসুল আলম জানান, গোষ্ঠ পালের স্মৃতিকে সামনে রেখে সারা বছর জুড়ে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ‘গোষ্ঠ পাল চ্যাম্পিয়ন ব্লু কাবস লিগ’, যুব লিগ এবং তাঁর জীবন ও সংগ্রামকে কেন্দ্র করে আলোচনা সভা।
ক্লাব কর্তৃপক্ষের মতে, নতুন প্রজন্মের মধ্যে গোষ্ঠ পালের আদর্শ ও মূল্যবোধ ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য, যাতে আগামী দিনের ফুটবলাররা শুধু খেলায় নয়, জীবনদর্শনেও সমৃদ্ধ হয়ে উঠতে পারে।

![]()

More Stories
স্কুল পোশাক-বিতরণে অনিয়মের অভিযোগ, মান নিয়ে প্রশ্ন; তদন্তে নামল শিক্ষা দপ্তর
কলকাতা প্রসঙ্গে পাক মন্ত্রীর মন্তব্যে কড়া জবাব রাজনাথ সিংয়ের
বকেয়া টাকা আদায়ে অভিনব উদ্যোগ! লজে মিলনমেলার আয়োজন, ভাইরাল