September 20, 2026

আর জি কর কাণ্ডে সিবিআইকে অবাধ জিজ্ঞাসাবাদের নির্দেশ হাইকোর্টের

প্রয়োজনে যে কাউকে ডাকা যাবে, মূল অভিযুক্ত সঞ্জয় রায়কেও জেরা করতে দ্বিধা নয়—ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ

সোমালিয়া ওয়েব নিউজঃ আর জি কর হাসপাতালের তরুণী পিজিটি চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় তদন্ত প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট । আদালত জানিয়ে দিয়েছে, তদন্তের স্বার্থে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই প্রয়োজনে যে কাউকে জিজ্ঞাসাবাদ করতে পারবে।

বিচারপতি রাজা শেখর মান্থা ও রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এদিন স্পষ্টভাবে জানায়, তদন্তের ক্ষেত্রে কোনো রকম দ্বিধা বা সীমাবদ্ধতা রাখা যাবে না। ঘটনার পূর্ণ সত্য উদঘাটনে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ গ্রহণ করতে সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে, এই ঘটনায় আজীবন কারাদণ্ডপ্রাপ্ত মূল অভিযুক্ত সঞ্জয় রায় বহু গুরুত্বপূর্ণ তথ্য জানেন। তাই তাঁকে পুনরায় জিজ্ঞাসাবাদের ক্ষেত্রেও সিবিআই যেন কোনো রকম সংকোচ না করে, সেই বার্তাও স্পষ্ট করেছে ডিভিশন বেঞ্চ।

আইন বিশেষজ্ঞদের মতে, এই নির্দেশের ফলে তদন্তের পরিধি আরও বিস্তৃত হবে এবং নতুন তথ্য সামনে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে মামলার অগ্রগতিতে গতি আসবে বলেই মনে করা হচ্ছে।

Loading