সোমালিয়া ওয়েব নিউজঃ প্রথম দফার ভোটের আগে পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে অবৈধ মদের বিরুদ্ধে বড়সড় অভিযান চালাল আবগারি দফতর। নির্বাচনকে সামনে রেখে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা রুখতেই এই তৎপরতা বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
শালবনি, গড়বেতা, সদর, খড়গপুর টাউন, সবং, চন্দ্রকোনা, খড়গপুর, বেলদা, দাঁতন, গোয়ালতোড়, নারায়ণগড়, ডেবরা ও ঘাটাল—এই বিস্তীর্ণ এলাকাজুড়ে একযোগে অভিযান চালানো হয়। মোট ১৮১টি স্থানে তল্লাশি চালিয়ে ৫২টি মামলা রুজু করেছে আবগারি দফতর।
অভিযানে উদ্ধার হয়েছে ১৭১০ লিটার বেআইনি মদ এবং মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম। বাজেয়াপ্ত হওয়া সামগ্রীর মোট আনুমানিক মূল্য প্রায় ৫৫ লক্ষ ৭২ হাজার ৭৫০ টাকা।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভোটের আগে অবৈধ মদের সরবরাহ বন্ধ করতে এবং প্রলোভনের রাজনীতি রুখতে এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

![]()

More Stories
প্রথম দফার ভোটে জোরদার সাড়া, বহু জেলায় ৮০% ছুঁইছুঁই ভোট
রাজ্যের আবহাওয়া নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট
আই-প্যাক অফিসে তল্লাশি ঘিরে বিতর্ক, নিরপেক্ষ তদন্তে সিবিআইয়ের দাবি কেন্দ্রে