September 20, 2026

রাজ্যের আবহাওয়া নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট

সোমালিয়া ওয়েব নিউজঃ রাজ্যের আবহাওয়া নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। জানানো হয়েছে, পশ্চিম ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিন আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন হবে না। শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনাও নেই বলেই পূর্বাভাস।

তবে শনিবার থেকে পরিস্থিতির বদল হতে পারে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলে বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এর ফলে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানানো হয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান, মুর্শিদাবাদ-সহ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই শনিবারের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। সেখানেও একইভাবে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার এই পরিবর্তনের জেরে গরম থেকে সাময়িক স্বস্তি মিলতে পারে, তবে বজ্রপাত ও দমকা হাওয়ার কারণে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।

Loading