সোমালিয়া ওয়েব নিউজঃ নতুন দিল্লি, শুক্রবার: দেশের রাজনীতিতে বড়সড় আলোড়ন তৈরি হতে পারে বলে ইঙ্গিত মিলল। আম আদমি পার্টি-র রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা আজ রাজধানী নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে দল ছাড়ার ঘোষণা করেছেন বলে জানা গেছে।
তিনি দাবি করেছেন, তাঁর সঙ্গে আরও কয়েকজন সাংসদ দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং খুব শীঘ্রই তাঁরা ভারতীয় জনতা পার্টি-তে যোগ দেবেন। চাড্ডার কথায়, “দেশের বৃহত্তর স্বার্থে এবং উন্নয়নের লক্ষ্যে আমরা নতুন রাজনৈতিক সিদ্ধান্ত নিচ্ছি।”
এই প্রসঙ্গে তিনি আরও জানান, আপ-এর রাজ্যসভার প্রায় দুই-তৃতীয়াংশ সদস্যই বিজেপিতে যোগ দিতে পারেন বলে সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, আপ নেতৃত্বের তরফে এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। রাজনৈতিক মহলের মতে, যদি এই দাবি সত্যি হয়, তবে তা দেশের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আনতে পারে।

![]()

More Stories
লখনউ ডিভিশনে ৬০০ কিলোমিটারের বেশি রেলপথে বসছে কবচ ৪.০
মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছল ৪০ লক্ষ লিটারের বেশি ডিজেল
EPFO-র আওতায় আসার বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে ২৫ হাজার, উপকৃত হবেন ৫১ লক্ষের বেশি কর্মী