সোমালিয়া ওয়েব নিউজঃ আগামী ৮ই মে বিস্ব বাংলা কনভেনশন সেন্টার-এ অনুষ্ঠিত হতে চলেছে এক বিশেষ ও তাৎপর্যপূর্ণ অনুষ্ঠান। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির নবনির্বাচিত বিধায়কদের সংবর্ধনা জ্ঞাপন সভাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
এই অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দলীয় সূত্রে জানা গেছে, তিনি নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শুভেচ্ছা জানাবেন এবং আগামী দিনে তাদের করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করবেন।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই সভা শুধু সংবর্ধনা নয়, বরং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। অমিত শাহের বক্তব্য নবনির্বাচিত বিধায়কদের মধ্যে নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাস জোগাবে বলেই মনে করা হচ্ছে।
বিজেপি নেতৃত্বের দাবি, পশ্চিমবঙ্গে উন্নয়ন, সুশাসন এবং সাধারণ মানুষের কল্যাণে দল যে অগ্রযাত্রা শুরু করেছে, এই ধরনের উদ্যোগ সেই পথকে আরও সুদৃঢ় করবে। অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।
দলীয় পক্ষ থেকে সকলকে এই গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।

![]()

More Stories
রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য ৩৮% ডিএ-ডিআর মঞ্জুর, অর্থ দফতরের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি
ডুয়ার্সে ফাইলেরিয়া নির্মূলে শুরু ‘মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ কর্মসূচি
ভিবিজি রামজি প্রকল্পে আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে: পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী