সোমালিয়া ওয়েব নিউজঃ পালাবদলের পর রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। আগামী শনিবার, পঁচিশে বৈশাখে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এই উপলক্ষে প্রস্তুতি খতিয়ে দেখতে আজ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, সাংসদ সৌমিত্র খাঁ, দলের নেতা সুনীল বনসল এবং শশী অগ্নিহোত্রী রাজ্য সচিবালয় নবান্নে গিয়ে মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা ও স্বরাষ্ট্র সচিব সঙ্ঘমিত্রা ঘোষ-এর সঙ্গে বৈঠক করেন।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শমীক ভট্টাচার্য জানান, শপথ গ্রহণ অনুষ্ঠানটি সকাল ১০টায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের।
রাজনৈতিক মহলের মতে, এই শপথ গ্রহণ অনুষ্ঠান শুধু প্রশাসনিক পরিবর্তন নয়, বরং রাজ্যের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবেও চিহ্নিত হতে চলেছে।

![]()

More Stories
SIR-এর আপিল দ্রুত নিষ্পত্তিতে বাড়ছে ট্রাইবুনাল, ১৯ থেকে ৪২ করার প্রস্তাব
রাস্তার নামকরণ সংক্রান্ত কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন কার্তিক মহারাজ
মৎস্যক্ষেত্রের উন্নয়নে পশ্চিমবঙ্গকে প্রায় ৯ কোটি টাকা কেন্দ্রের, পুরুলিয়া-বাঁকুড়ায় ৬ অমৃত সরোবরের অনুমোদন