সোমালিয়া ওয়েব নিউজ: উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার রাত ১০.৩০মিঃ নাগাদ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী-এর ঘনিষ্ঠ সহযোগী চন্দ্রনাথ রথকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গাড়ি থামিয়ে গুলি চালায় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন বলে প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে। ঘটনাস্থল সূত্রে খবর, গাড়িতে চন্দ্রনাথ রথ ছাড়াও আরও একজন ব্যক্তি ও গাড়ির চালক ছিলেন। হামলার সময় তাঁরাও আহত হন বলে জানা গেছে এবং তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা নিয়ে এখনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে গাড়ি আটকে খুব কাছ থেকে গুলি চালায় এবং ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। দিনের বেলায় এমন ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও উত্তেজনা তৈরি হয়েছে। বিজেপি শিবিরের অভিযোগ, এটি পরিকল্পিত রাজনৈতিক হামলা, যদিও এখনও পর্যন্ত পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সেই দাবি নিশ্চিত করা হয়নি। অন্যদিকে প্রশাসনের তরফে জানানো হয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত করা হচ্ছে।

![]()

More Stories
বিস্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির নবনির্বাচিত বিধায়কদের সংবর্ধনা, উপস্থিত থাকবেন অমিত শাহ
পঁচিশে বৈশাখে ব্রিগেডে নতুন মুখ্যমন্ত্রীর শপথ, উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী–অমিত শাহ
ভোট পরবর্তী হিংসা রুখতে কড়া নির্দেশ নির্বাচন কমিশনের, তৎপর প্রশাসন