সোমালিয়া ওয়েব নিউজ: দীর্ঘ প্রায় ১৫ বছরের অপেক্ষার অবসান হতে চলেছে পশ্চিমবঙ্গ সমবায় স্থায়ী কর্মচারী সংগঠন-এর। গোঘাট বিধানসভা এলাকার সমবায় সমিতির ইউনিয়ন অফিস, যা দীর্ঘদিন ধরে রাজনৈতিক দখলদারির অভিযোগে সংগঠনের হাতছাড়া ছিল, অবশেষে তা ফের নিজেদের নিয়ন্ত্রণে ফিরে পাওয়ার পথে বলে দাবি সংগঠনের নেতৃত্বের। সংগঠনের অভিযোগ, তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর গোঘাট থানার অন্তর্গত ওই সমবায় সমিতির ইউনিয়ন অফিস দখল করে নেয় শাসকদলের স্থানীয় নেতৃত্ব। এরপর বহুবার বিষয়টি নিয়ে তৎকালীন বিধায়ক মানস মজুমদার-এর কাছে আবেদন জানানো হলেও কোনও স্থায়ী সমাধান মেলেনি বলে অভিযোগ কর্মচারী সংগঠনের সদস্যদের। সংগঠনের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে অফিস ঘর না থাকায় কর্মচারীদের সাংগঠনিক কাজ, বৈঠক এবং বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় চরম সমস্যার মুখে পড়তে হয়েছিল। বহুবার দাবি জানিয়েও কোনও ইতিবাচক পদক্ষেপ না হওয়ায় কর্মীদের মধ্যে ক্ষোভ বাড়ছিল। তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর রাজ্যের রাজনৈতিক পালাবদলের আবহে নতুন আশার আলো দেখতে শুরু করেন সংগঠনের সদস্যরা। গোঘাটের বর্তমান বিধায়ক প্রশান্ত দিগারের সঙ্গে সংগঠনের নেতৃত্ব বৈঠক করেন। অভিযোগ ও পরিস্থিতির কথা বিস্তারিতভাবে তাঁর সামনে তুলে ধরা হয়। এরপরই বিষয়টি নিয়ে সক্রিয় উদ্যোগ নেওয়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে। সংগঠনের সদস্যদের দাবি, বর্তমান বিধায়কের হস্তক্ষেপ ও নেতৃত্বেই বহুদিনের পুরনো এই সমস্যার সমাধানের পথ খুলেছে। খুব শীঘ্রই সংগঠন তাদের পুরনো ইউনিয়ন অফিস আনুষ্ঠানিকভাবে ফিরে পাবে বলেও আশাবাদী তাঁরা। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই ঘটনাকে কেন্দ্র করে গোঘাটে নতুন রাজনৈতিক সমীকরণেরও ইঙ্গিত মিলছে। দীর্ঘদিন ধরে চলা সংগঠন বনাম রাজনৈতিক প্রভাবের টানাপোড়েনের অবসান ঘটিয়ে প্রশাসনিক স্বাভাবিকতা ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেই মত পর্যবেক্ষকদের। অন্যদিকে সমবায় কর্মচারী সংগঠনের সদস্যদের বক্তব্য, এটি শুধু একটি অফিস ঘর ফিরে পাওয়ার বিষয় নয়; বরং তাদের সাংগঠনিক অধিকার ও সম্মান পুনরুদ্ধারের লড়াইয়ের সাফল্য। অফিসের উপরে সমবায় আন্দোলনের পতাকা এবং অফিসের গেটের পাশে কর্মচারী সংগঠনের ব্যানার দেওয়া হয়। বহু বছরের অপেক্ষার পর ফের নিজেদের পতাকা ও পরিচয়ে অফিস ঘরে ফিরতে পারার আনন্দে উচ্ছ্বসিত সংগঠনের কর্মী-সমর্থকেরা।


![]()

More Stories
অদেখা লড়াই থেকে দৃশ্যমান জয়: গোঘাটে বিজেপি মহিলা মোর্চার নীরব সংগ্রামের কাহিনি
সংগ্রাম থেকে জয়: গোঘাটে বিজেপির সাফল্যে কর্মীদের সংযমের বার্তা দিলেন দোলন দাস
পরাজয় ও তৃণমূলের ভরাডুবি নিয়ে বিস্ফোরক মন্তব্য মনোরঞ্জন পালের–” সবাই বিজেপি করুক”