বিধানসভার অধ্যক্ষ পদে রথীন্দ্র বোস, শুভেন্দুর পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা

সোমালিয়া ওয়েব নিউজ: ১৮তম পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ পদে কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক রবীন্দ্র ঘোষ কে মনোনীত করা হয়েছে। এই ঘোষণাকে ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন জল্পনা ও আলোচনা। বিজেপি নেতা তথা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ করে রথীন্দ্র বোসের প্রতি পূর্ণ আস্থা ব্যক্ত করেছেন।

নিজের পোস্টে শুভেন্দু অধিকারী উল্লেখ করেন, “কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক, সম্মানীয় শ্রী রথীন্দ্র বোস মহাশয়কে ১৮তম পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ পদপ্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। আমার স্থির বিশ্বাস তিনি সর্বসম্মতিক্রমে পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হবেন।”

শুভেন্দুর এই পোস্ট সামনে আসতেই রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বার্তা খুঁজতে শুরু করেছেন বিশ্লেষকরা। কারণ, বিধানসভার অধ্যক্ষ পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব। সেই পদে রথীন্দ্র বোসের মতো অভিজ্ঞ ও শান্ত স্বভাবের নেতাকে সামনে আনা বিজেপির কৌশলগত সিদ্ধান্ত বলেই মনে করা হচ্ছে।

রাজনৈতিক মহলের মতে, দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে যুক্ত থাকা এবং উত্তরবঙ্গের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করার সুবাদে রথীন্দ্র বোস দলের আস্থাভাজন নেতা হিসেবে পরিচিত। বিধানসভায় তাঁর অভিজ্ঞতা ও ভারসাম্যপূর্ণ রাজনৈতিক অবস্থান তাঁকে অধ্যক্ষ পদের জন্য শক্তিশালী মুখ হিসেবে তুলে ধরেছে।

বিজেপি শিবিরের দাবি, দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে বিধানসভার গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে রথীন্দ্র বোস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। পাশাপাশি শুভেন্দু অধিকারীর “সর্বসম্মতিক্রমে নির্বাচিত হওয়ার” মন্তব্য রাজনৈতিক সৌজন্য ও সর্বদলীয় সমর্থনের বার্তাও বহন করছে বলে মনে করছেন অনেকে।

এখন নজর রাজ্যের রাজনৈতিক মহলের দিকে—শেষ পর্যন্ত রথীন্দ্র বোস কি সত্যিই সর্বসম্মতভাবে অধ্যক্ষ পদে নির্বাচিত হন, সেটাই দেখার।

Loading