সোমালিয়া ওয়েব নিউজঃ স্বাস্থ্য পরিষেবা মহা নির্দেশক ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস (DGHS) ইবোলা সংক্রমণ রুখতে সতর্কতামূলক নির্দেশিকা জারি করেছে। কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদান থেকে অথবা ওই দেশগুলির মধ্য দিয়ে ভারতে আসা যাত্রীদের জন্য বিশেষ নজরদারির কথা বলা হয়েছে।
নির্দেশিকায় জানানো হয়েছে, ওই দেশগুলি থেকে আসা কোনও যাত্রীর মধ্যে যদি জ্বর, মাথাব্যথা, পেশিতে খিঁচুনি বা ব্যথা, অকারণে রক্তপাত, বমি কিংবা ইবোলার উপসর্গ দেখা যায়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পাশাপাশি ইবোলা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা যাত্রীদের অবিলম্বে বিমানবন্দর কর্তৃপক্ষ বা অভিবাসন দপ্তরের হেল্প ডেস্কে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
DGHS আরও জানিয়েছে, ভারতে আসার পর ২১ দিনের মধ্যে কারও শরীরে এই ধরনের উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে স্বাস্থ্য কর্তৃপক্ষকে নিজের ভ্রমণ সংক্রান্ত তথ্য জানিয়ে চিকিৎসা করাতে হবে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক যাতায়াতের কারণে সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকায় আগাম সতর্কতা হিসেবেই এই নির্দেশিকা জারি করা হয়েছে। বিমানবন্দর ও সীমান্ত এলাকায় নজরদারিও বাড়ানো হয়েছে বলে সূত্রের খবর।

![]()

More Stories
মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছল ৪০ লক্ষ লিটারের বেশি ডিজেল
EPFO-র আওতায় আসার বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে ২৫ হাজার, উপকৃত হবেন ৫১ লক্ষের বেশি কর্মী
দু’হাজার টাকা পর্যন্ত UPI ও RuPay লেনদেনে কোনও চার্জ নয়