সোমালিয়া ওয়েব নিউজ: আগামী জুন মাস থেকেই পশ্চিমবঙ্গের মানুষ আয়ুষ্মান ভারত-সহ বিভিন্ন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্পের সুবিধা পেতে শুরু করবেন বলে জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানান, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগত প্রকাশ নাড্ডার সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর এই বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, জুলাই মাস থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প কার্যকর করার লক্ষ্য নেওয়া হয়েছে। একইসঙ্গে বর্তমানে রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় থাকা ৬ কোটিরও বেশি উপভোক্তাকে আয়ুষ্মান ভারতের অন্তর্ভুক্ত করার পরিকল্পনাও নেওয়া হয়েছে।
তিনি জানান, কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী ও সাধারণ মানুষের কাছে সহজলভ্য করে তুলতেই এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এর ফলে রাজ্যের লক্ষ লক্ষ মানুষ উন্নত চিকিৎসা পরিষেবার সুযোগ পাবেন বলে আশাবাদ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
রাজনৈতিক ও প্রশাসনিক মহলে এই ঘোষণাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, আয়ুষ্মান ভারত চালু হলে স্বাস্থ্যখাতে কেন্দ্রীয় সহায়তা বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষের চিকিৎসার ব্যয় অনেকটাই কমবে।


![]()

More Stories
ভিভিজি রামজি প্রকল্পে ১২৫ দিনের কাজ, জেলায় যাচ্ছে ৪২৫ কোটি টাকা
চা শ্রমিক ও পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে ৩১২ কোটি টাকা বরাদ্দ
ফসল বিমায় ৩২ লক্ষ কৃষক, দেশে দ্বিতীয় বাংলা: বন্যাকবলিত জেলাগুলিতে বিশেষ নজর সরকারের