সোমালিয়া ওয়েব নিউজ: জনগণনার কাজে বেসরকারি অনুদানহীন এবং সংখ্যালঘু বিদ্যালয়ের শিক্ষকদের নিয়োগের উপর স্থগিতাদেশ জারি করল বোম্বে হাইকোর্ট। বিচারপতি গৌতম আনখাড় এবং বিচারপতি সন্দেশ পাটিলের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। আদালত পর্যবেক্ষণে জানায়, জনগণনা সংক্রান্ত আইনে শিক্ষকদের এই ধরনের দায়িত্ব পালন বাধ্যতামূলক নয়। তাই বেসরকারি অনুদানহীন ও সংখ্যালঘু বিদ্যালয়ের শিক্ষকদের এই কাজে নিয়োগ করার ক্ষেত্রে প্রশাসনের সিদ্ধান্ত আইনসম্মত কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। এই রায়ের ফলে মহারাষ্ট্রের ৫০০-রও বেশি স্কুল সংগঠন আপাতত স্বস্তি পেয়েছে বলে জানা গিয়েছে। দীর্ঘদিন ধরেই বিভিন্ন শিক্ষা সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছিল, শিক্ষকদের উপর অতিরিক্ত প্রশাসনিক দায়িত্ব চাপিয়ে দেওয়ায় শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। আদালতের এই নির্দেশকে শিক্ষা মহলে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট সংগঠনগুলির দাবি, শিক্ষকদের মূল দায়িত্ব শিক্ষাদান, তাই তাঁদের অশিক্ষামূলক সরকারি কাজে অতিরিক্তভাবে ব্যবহার করা উচিত নয়।

![]()

More Stories
রাজ্যের সব গণপরিবহণে ভিএলটিডি ও প্যানিক বাটন বাধ্যতামূলক, ৩০ জুলাইয়ের মধ্যে রিপোর্ট চাইল পরিবহণ দফতর
অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ৭৮তম প্রতিষ্ঠা দিবস ও জাতীয় ছাত্র দিবস
দেশের বিমানবন্দরগুলির নিরাপত্তা ও যাত্রী পরিষেবা উন্নয়নে নতুন নির্দেশ কেন্দ্রের