সোমালিয়া ওয়েব নিউজ: প্রশাসনিক কাজের গতি বাড়ানো এবং স্বচ্ছ পরিষেবা প্রদান নিশ্চিত করতে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে বর্তমানে কত শূন্য পদ রয়েছে, তার বিস্তারিত তালিকা তৈরির নির্দেশ দিল রাজ্য সরকার। এই মর্মে রাজ্যের অর্থ দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিভিন্ন দপ্তরের অধীনস্থ ডাইরেক্টরেট ও আঞ্চলিক অফিসগুলিতে থাকা শূন্যপদের সংখ্যা নির্দিষ্টভাবে চিহ্নিত করে তালিকা প্রস্তুত করতে হবে। সেই তথ্য আগামী ৩ জুনের মধ্যে সংশ্লিষ্ট ‘নোডাল অফিসার’-এর কাছে ই-মেলের মাধ্যমে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসনিক সূত্রে খবর, দীর্ঘদিন ধরে একাধিক সরকারি দপ্তরে কর্মীসংকটের অভিযোগ উঠছিল। শূন্যপদের সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে ভবিষ্যতে নিয়োগ প্রক্রিয়া দ্রুততর করা এবং সরকারি পরিষেবার মান উন্নত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে মনে করা হচ্ছে।
রাজ্য সরকারের এই পদক্ষেপকে প্রশাসনিক পরিকাঠামো আরও শক্তিশালী করার দিকেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

![]()

More Stories
ভিভিজি রামজি প্রকল্পে ১২৫ দিনের কাজ, জেলায় যাচ্ছে ৪২৫ কোটি টাকা
চা শ্রমিক ও পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে ৩১২ কোটি টাকা বরাদ্দ
ফসল বিমায় ৩২ লক্ষ কৃষক, দেশে দ্বিতীয় বাংলা: বন্যাকবলিত জেলাগুলিতে বিশেষ নজর সরকারের