সোমালিয়া ওয়েব নিউজ: জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে রাজ্যে আগামী ৩০ মে থেকে বিশেষ টিকাকরণ কর্মসূচি শুরু হতে চলেছে। গতকাল নবান্নে সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানান, ওইদিন বিধান নগর সাবডিভিশনাল হসপিটালে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করবেন তিনি। রাজ্যের মেয়েদের জরায়ুমুখ ক্যান্সারের ঝুঁকি কমাতে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি। তিনি আরও জানান, এই কর্মসূচির জন্য কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের জন্য ৭ লক্ষেরও বেশি টিকার ডোজ বরাদ্দ করেছে। পর্যায়ক্রমে রাজ্যের বিভিন্ন জেলায় এই টিকাকরণ কর্মসূচি চালানো হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সময়মতো এই টিকা গ্রহণ করলে জরায়ুমুখ ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। ফলে রাজ্যের জনস্বাস্থ্য ব্যবস্থায় এই উদ্যোগকে একটি বড় পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।

![]()

More Stories
ভিভিজি রামজি প্রকল্পে ১২৫ দিনের কাজ, জেলায় যাচ্ছে ৪২৫ কোটি টাকা
চা শ্রমিক ও পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে ৩১২ কোটি টাকা বরাদ্দ
ফসল বিমায় ৩২ লক্ষ কৃষক, দেশে দ্বিতীয় বাংলা: বন্যাকবলিত জেলাগুলিতে বিশেষ নজর সরকারের