সোমালিয়া ওয়েব নিউজ: বীরভূমে পাথরবাহী ট্রাক ও ডাম্পার থেকে রাজস্ব আদায়ে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে বলে দাবি করলেন সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়। সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে তিনি জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের “স্বচ্ছ প্রশাসন” নীতির ফলেই এই পরিবর্তন সম্ভব হয়েছে।
জগন্নাথ চট্টোপাধ্যায়ের দাবি, সরকার গঠনের পর থেকেই বীরভূমে পাথর শিল্পে রাজস্ব লুঠ বন্ধ করতে কড়া নির্দেশ দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী প্রশাসন রাজস্ব আদায়ের উপর বিশেষ জোর দেয়। তিনি জানান, ১৭ মে প্রথম দিনে পাথর রাজস্ব বাবদ আদায় হয়েছিল প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা। আর মাত্র সাত দিনের মাথায়, ২৩ মে সেই অঙ্ক বেড়ে দাঁড়ায় প্রায় ২ কোটি ৯৪ লক্ষ টাকায়।
বিধায়কের বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে প্রতিদিন গড়ে প্রায় ৩ কোটি টাকা রাজস্ব আদায় হচ্ছে এবং আগামী দিনে মাসিক রাজস্ব ১০০ কোটিতে পৌঁছতে পারে। তিনি আরও দাবি করেন, পূর্ববর্তী তৃণমূল সরকারের আমলে এই খাত থেকে প্রতিদিন মাত্র ১৯ লক্ষ টাকা সরকারি কোষাগারে জমা পড়ত।
সামাজিক মাধ্যমের পোস্টে তিনি অভিযোগ করেন, দীর্ঘ ১৫ বছরে শুধুমাত্র পাথর রাজস্ব থেকেই প্রায় ১২ হাজার কোটি টাকা লুঠ হয়েছে। বর্তমান সরকারের উদ্যোগে সেই দুর্নীতিতে লাগাম টানা সম্ভব হয়েছে বলেও দাবি করেন তিনি।
একইসঙ্গে রাজস্ব আদায়ে সক্রিয় ভূমিকা নেওয়ার জন্য বীরভূম জেলা প্রশাসনের প্রশংসা করেন বিজেপি বিধায়ক। তিনি প্রশাসনের উদ্দেশে বার্তা দেন, “স্বচ্ছ প্রশাসন এবং সরকারি আয় বৃদ্ধির লক্ষ্যে এভাবেই এগিয়ে যান।”
যদিও এই দাবির প্রেক্ষিতে শাসকদলের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজনৈতিক মহলের মতে, পাথর শিল্পকে কেন্দ্র করে বীরভূমে রাজস্ব ও দুর্নীতির প্রশ্ন আগামী দিনে আরও বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠতে পারে।


![]()

More Stories
জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে রাজ্যে শুরু হচ্ছে টিকাকরণ কর্মসূচি
বিভিন্ন দপ্তরের শূন্যপদের তালিকা তৈরির নির্দেশ রাজ্য সরকারের
জুলাই থেকেই পশ্চিমবঙ্গে চালু হতে পারে আয়ুষ্মান ভারত, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর