সোমালিয়া ওয়েব নিউজ: “ক্ষেত বাঁচাও কর্মসূচি” হল কেন্দ্রীয় সরকারের কৃষি মন্ত্রকের উদ্যোগে শুরু হওয়া একটি দেশব্যাপী প্রচারাভিযান, যার মূল লক্ষ্য কৃষিজমির উর্বরতা রক্ষা, মাটির স্বাস্থ্য উন্নত করা এবং টেকসই কৃষিকে উৎসাহিত করা। তেমনি এক কর্মসূচি গোঘাট এক নম্বর ব্লকের বাজুয়াতে আজ অনুষ্ঠিত হলো, এই জুন মাস ধরে কর্মসূচি চলবে। ভারতের বহু অঞ্চলে কৃষিজমির উর্বরতা কমে যাওয়া, অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার, মাটির ক্ষয় এবং কৃষিজমি অন্য কাজে রূপান্তরের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। গোঘাট এক নম্বর ব্লকের সহ কৃষি অধিকর্তা সৌরভ বর্মন জানান এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য–কৃষিজমির উর্বরতা ও মাটির স্বাস্থ্য রক্ষা, জৈব ও প্রাকৃতিক কৃষি পদ্ধতির প্রসার, ফসল পর্যায়ক্রম চাষে উৎসাহ প্রদান, রাসায়নিক সারের উপর নির্ভরতা কমানো, কৃষকদের মধ্যে মাটি পরীক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, কৃষিজমি সংরক্ষণ ও কৃষকদের আয় বৃদ্ধিতে সহায়তা করা। তিনি আরো বলেন এতে করে কৃষকদের জন্য দীর্ঘমেয়াদে জমির উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে,চাষের খরচ কমবে, পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার প্রসার হবে, মাটির পুষ্টিগুণ বজায় রাখা সম্ভব হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য কৃষিজমি কৃষি কাজের উপযোগী থাকবে। এক চাষী রাজীব মন্ডল জানান আজকের এই কর্মসূচি শিক্ষা নিয়ে তারা রাসায়নিক সারের ব্যবহার ধীরে ধীরে কমাবেন এতে করে জমির উর্বরতা বাড়বে, জমিতে চুন প্রয়োগ করে মাটির pH মাত্রা রক্ষা করবেন এবং জৈব চাষের দিকে বা জৈব পদ্ধতিতে চাষাবাদের দিকে নজর রাখবেন। এক কথায় ক্ষেত বাঁচাও কর্মসূচি” হলো কৃষিজমি ও কৃষক—উভয়কেই সুরক্ষিত ও সমৃদ্ধ করার জন্য কেন্দ্রীয় সরকারের একটি টেকসই কৃষি অভিযান।

![]()

More Stories
স্বর্গীয় বলরাম ঘোষের জন্মশতবর্ষে বাজুয়া হাই স্কুলের কাবাডি ও ফুটবল প্রতিযোগিতা
আরামবাগের কালিপুর মন্দিরে ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম জন্মোৎসব
বাগেশ্বর বাবার বিরুদ্ধে আরামবাগ থানায় অভিযোগ কংগ্রেসের