সোমালিয়া ওয়েব নিউজঃ দিল্লিতে শিবাজী কলেজের সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পাল-এর নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গুরুত্বপূর্ণ সাফল্য পেল তদন্তকারী দল। দিল্লি পুলিশ পশ্চিমবঙ্গের বর্ধমানের বাদামতলা এলাকা থেকে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম রামপ্রসাদ দাস এবং বনশ্রী দাস।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত দম্পতি একসময় বর্ধমানে দেবস্মিতা পালের দাদুর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন। তদন্ত চলাকালীন বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাদের গতিবিধি শনাক্ত করেন তদন্তকারীরা। এরপর বর্ধমানে অভিযান চালিয়ে ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়।
অভিযোগ, পরিকল্পনা করেই বর্ধমান থেকে দিল্লি গিয়েছিল অভিযুক্তরা। সেখানে দেবস্মিতা পালের ফ্ল্যাটে প্রবেশ করে প্রথমে একটি ভারী বস্তু দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়। এরপর ধারালো অস্ত্র দিয়ে হাতের শিরা কেটে তাঁকে খুন করা হয় বলে অভিযোগ। ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্যের সৃষ্টি হয় শিক্ষা মহল ও সাধারণ মানুষের মধ্যে।
দিল্লি পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে হত্যার উদ্দেশ্য, পরিকল্পনা এবং ঘটনার পেছনের সম্ভাব্য কারণ খতিয়ে দেখছে। তদন্তকারীদের অনুমান, এই হত্যাকাণ্ডের পিছনে ব্যক্তিগত শত্রুতা বা আর্থিক লেনদেন-সংক্রান্ত কোনও কারণ থাকতে পারে। তবে তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত মন্তব্য করতে নারাজ পুলিশ।

![]()

More Stories
রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য ৩৮% ডিএ-ডিআর মঞ্জুর, অর্থ দফতরের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি
ডুয়ার্সে ফাইলেরিয়া নির্মূলে শুরু ‘মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ কর্মসূচি
ভিবিজি রামজি প্রকল্পে আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে: পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী