সোমালিয়া ওয়েব নিউজঃ আগামীকাল থেকে শুরু হতে চলা পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশনের আগে বাজেট প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আজ তিনি দিল্লিতে গিয়ে নীতি আয়োগ-এর ভাইস চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক অশোক লাহিড়ী এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন-এর সঙ্গে বৈঠক করেন।
সূত্রের খবর, বৈঠকে রাজ্যের আসন্ন বাজেট, কেন্দ্র-রাজ্য আর্থিক সম্পর্ক, উন্নয়নমূলক প্রকল্পে অর্থ বরাদ্দ এবং রাজস্ব বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিধানসভার অধিবেশন শুরুর প্রাক্কালে এই বৈঠককে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রশাসনিক মহল।
উল্লেখ্য, আগামী ২২ জুন রাজ্য বিধানসভায় চলতি অর্থবছরের বাকি আট মাসের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সেই বাজেটে রাজ্যের উন্নয়ন, অবকাঠামো, কৃষি, শিল্প, শিক্ষা ও সামাজিক সুরক্ষা খাতে নতুন উদ্যোগ এবং বরাদ্দ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে জল্পনা চলছে।
অর্থ দপ্তর সূত্রে জানা গিয়েছে, রাজস্ব আদায় বৃদ্ধি, বিনিয়োগ আকর্ষণ এবং কেন্দ্রীয় প্রকল্পগুলির সঙ্গে সমন্বয় সাধনের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে বাজেট প্রস্তাব তৈরি করা হচ্ছে। দিল্লির এই বৈঠক সেই প্রস্তুতিরই অংশ বলে মনে করা হচ্ছে।

![]()

More Stories
রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য ৩৮% ডিএ-ডিআর মঞ্জুর, অর্থ দফতরের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি
ডুয়ার্সে ফাইলেরিয়া নির্মূলে শুরু ‘মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ কর্মসূচি
ভিবিজি রামজি প্রকল্পে আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে: পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী