সোমালিয়া ওয়েব নিউজঃ সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু, পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্প প্রবেশের ফলে আগামী তিন থেকে চার দিন পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন পাঁচ জেলায় আগামী তিন দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় ভূমিধসের আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের হাওড়া ও হুগলি জেলায় আগামী দু’দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমান জেলায় আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ড. হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, আজ রাতের দিকে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও আগামীকাল আবার বিক্ষিপ্তভাবে এক বা দু’দফা ভারী বৃষ্টি হতে পারে।
এদিকে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির কারণে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা থাকায় আগামী ২৪ ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া অযথা বাইরে না বেরোনোর এবং আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

![]()

More Stories
তৃণমূলের নাম ও জোড়াফুল প্রতীক ‘ফ্রিজ’ করল নির্বাচন কমিশন
এক বছরে পাঁচ লক্ষ কারিগরকে পিএম বিশ্বকর্মা যোজনায় যুক্ত করার লক্ষ্য
প্রধানমন্ত্রীর জন্মদিনে গঙ্গাসাগরে বিশেষ সাগর-আরতি, কপিলমুনি আশ্রমে প্রদীপ প্রজ্বলন