সোমালিয়া সংবাদ, গোঘাট: রাজ্যজুড়ে শুরু হয়েছে ‘আমার গ্রাম আমার বাগান’ প্রকল্প। প্রতিটি ব্লকে কমপক্ষে পাঁচটি করে বাগান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। গোঘাট দু’নম্বর ব্লকেও শুক্রবার সূচনা হল এই প্রকল্পের। কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে শ্রীপুরে ফিতে কেটে এই প্রকল্পের সূচনা করেন গোঘাট-২ নম্বর বিডিও দেবাশিস মন্ডল। উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান তপন মন্ডল সহ অন্যান্য আধিকারিক ও পঞ্চায়েতের প্রতিনিধিরা। এই উপলক্ষে দিন ৫০০টি আম গাছের চারা রোপন করা হয়। এ বিষয়ে বিডিও দেবাশিস মন্ডল জানান, একশ দিনের কাজের প্রকল্পে এই বাগান গড়ে তোলা হচ্ছে। জবকার্ড কর্মীরাই এর তত্ত্বাবধানে থাকবেন। বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে বহু গাছ নষ্ট হয়ে গেছে। তাই প্রাকৃতিক পরিবেশকে ফিরিয়ে আনতেই রাজ্য সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে। অন্যদিকে পঞ্চায়েত প্রধান তপন মন্ডল জানান, এই বাগান গড়ে তুলতে ব্যয় ধরা হয়েছে ২ লক্ষ ৯৭ হাজার টাকা।আপাতত আগামী তিন মাস এই বাগান রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে জবকার্ড কর্মীদের। তবে যতদিন না গাছগুলি বড় হয় ততদিন তাঁরা এই কাজ চালিয়ে যাবেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই উদ্যোগ যাতে সফল হয় সে ব্যাপারে পঞ্চায়েতের পক্ষ থেকে সবরকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
![]()

More Stories
বাঁশের কঞ্চির ছিপ থেকে আধুনিক চারা,রিল—বদলে গিয়েছে মাছ ধরার সরঞ্জামের দুনিয়া
স্বর্গীয় বলরাম ঘোষের জন্মশতবর্ষে বাজুয়া হাই স্কুলের কাবাডি ও ফুটবল প্রতিযোগিতা
আরামবাগের কালিপুর মন্দিরে ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম জন্মোৎসব