সোমালিয়া ওয়েব নিউজ: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে প্রকাশ্যে আপত্তিকর ও অবমাননাকর পোস্টার প্রদর্শনের অভিযোগে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে আরামবাগ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগকারী কার্তিক দত্ত, যিনি ভারতীয় জনতা যুব মোর্চার (BJYM) আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি, তিনি অভিযোগপত্রে দাবি করেছেন যে ২৪ জুলাই ২০২৬ কলকাতায় শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত একটি বামপন্থী ছাত্র সংগঠনের আয়োজিত মিছিলে শ্রীলেখা মিত্র অংশগ্রহণ করেন। সেখানে তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে একটি ব্যঙ্গাত্মক ও আপত্তিকর কার্টুন-সংবলিত পোস্টার প্রকাশ্যে প্রদর্শন করেন বলে অভিযোগে উল্লেখ করেছেন।
অভিযোগপত্রে আরও বলা হয়েছে, এই ধরনের কর্মকাণ্ড জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে এবং জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। সেই কারণে ভারতীয় ন্যায় সংহিতা (Bharatiya Nyaya Sanhita), ২০২৩-এর প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে।
শ্রীলেখা মিত্র একজন দীর্ঘদিনের অভিজ্ঞ অভিনেত্রী। তাঁর মতো একজন পরিচিত সাংস্কৃতিক ব্যক্তিত্বের কাছ থেকে আরও সংযত ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত বলে সমাজের একাংশের মত। তাদের দাবি, রাজনৈতিক মতপার্থক্য প্রকাশের অধিকার থাকলেও এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়, যা অপ্রয়োজনীয় বিতর্ক বা জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারে।


![]()

More Stories
‘বর্তমানে তৃণমূলের অস্তিত্ব নেই, অভিষেকই ভরাডুবির ১০০ শতাংশ দায়ী, বিজেপি যদি ডাকে পা বাড়াতে দ্বিধা করব না’— বিস্ফোরক গোঘাটের বর্ষীয়ান নেতা মনোরঞ্জন পাল
চাকরি ছাড়লেন ভুয়ো তপশিলি জাতি শংসাপত্রের অভিযোগ থাকা সহকারী অধ্যাপক হৃদয় দালাল, প্রশাসনিক তদন্তের মাঝেই পদত্যাগ
তারকেশ্বরে জনসমুদ্র, ৭০ পেরোনো মায়া দেবীর পদচারণায় ধরা পড়ল আশার গল্প