সোমালিয়া ওয়েব নিউজ: সংসদের বর্ষাকালীন অধিবেশনে আজ একাধিক গুরুত্বপূর্ণ আইনপ্রণয়ন সংক্রান্ত পদক্ষেপ গৃহীত হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লোকসভায় ‘Taxation and Other Laws (Amendment) Bill, 2026’ পেশ করেন।
প্রস্তাবিত বিলে Payment and Settlement Systems Act, 2007, Income-tax Act, 2025 এবং Finance Act, 2026-এ একাধিক সংশোধনের প্রস্তাব রাখা হয়েছে। সরকারের মতে, সংশ্লিষ্ট আইনগুলিকে আরও কার্যকর ও সময়োপযোগী করে তুলতেই এই সংশোধনী আনা হচ্ছে।
এদিন লোকসভায় ‘The Appropriation (No. 3) Bill, 2026’-ও পাস হয়। এই বিলের মাধ্যমে সরকারের নির্দিষ্ট ব্যয় নির্বাহের জন্য ভারতের সংযুক্ত তহবিল থেকে অর্থ বরাদ্দের অনুমোদন দেওয়া হয়েছে।
অন্যদিকে, রাজ্যসভায় জন্ম ও মৃত্যু নিবন্ধন (সংশোধনী) বিল, ২০২৬ পাস হয়েছে। এর আগে বিলটি লোকসভার অনুমোদন পেয়েছিল। উভয় কক্ষে বিলটি গৃহীত হওয়ায় তা এখন আইনে পরিণত হওয়ার পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়ার দিকে এগোবে।
দিনের কার্যসূচি শেষ হওয়ার পর রাজ্যসভার অধিবেশন আগামীকাল সকাল ১১টা পর্যন্ত মুলতবি করে দেওয়া হয়।

![]()

More Stories
পাঁচ বছরে ৩৬ দেশ থেকে ২৭৪ পলাতক অপরাধীকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে: স্বরাষ্ট্র মন্ত্রক
১০০ শতাংশ শুদ্ধ’ দাবি করে পণ্য বিক্রিতে ডাবরকে সতর্ক করল FSSAI
ফুটপাথ দখলমুক্ত রাখা ও রাস্তা সঠিকভাবে চিহ্নিত করার নির্দেশ সুপ্রিম কোর্টের