সোমালিয়া ওয়েব নিউজ: জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে জাতীয় স্তোত্র ‘বন্দেমাতরম’ গাওয়া সকলের জন্য বাধ্যতামূলক কি না, সেই প্রশ্নে কেন্দ্র সরকারের কাছে হলফনামা তলব করেছে কলকাতা হাইকোর্ট।
এ সংক্রান্ত একটি জনস্বার্থ মামলার শুনানিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ কেন্দ্রকে তাদের অবস্থান স্পষ্ট করে হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।
আদালত জানিয়েছে, বিষয়টি নিয়ে কেন্দ্রের বক্তব্য পাওয়ার পর পরবর্তী শুনানি হবে। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ১৬ সেপ্টেম্বর।
জনস্বার্থ মামলায় জাতীয় স্তোত্র ‘বন্দেমাতরম’ গাওয়ার বাধ্যবাধকতা এবং এ-সংক্রান্ত আইনি অবস্থান স্পষ্ট করার আবেদন জানানো হয়েছে। আদালত সেই প্রেক্ষিতেই কেন্দ্রের মতামত চেয়েছে।

![]()

More Stories
ফসল বিমায় ৩২ লক্ষ কৃষক, দেশে দ্বিতীয় বাংলা: বন্যাকবলিত জেলাগুলিতে বিশেষ নজর সরকারের
তৃণমূলের নাম ও জোড়াফুল প্রতীক ‘ফ্রিজ’ করল নির্বাচন কমিশন
এক বছরে পাঁচ লক্ষ কারিগরকে পিএম বিশ্বকর্মা যোজনায় যুক্ত করার লক্ষ্য