সোমালিয়া ওয়েব নিউজ: রাজ্যে পূর্ববর্তী সরকারের দুর্নীতির কারণে ১০০ দিনের কাজের প্রকল্প সঠিকভাবে বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ করেছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ।
আজ রাজপুর–সোনারপুর পুরসভা কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে মন্ত্রী বলেন, অনিয়ম ও দুর্নীতির জেরে প্রকল্পের প্রকৃত সুবিধা বহু মানুষের কাছে পৌঁছায়নি। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই নতুন ভিবিজি রামজি প্রকল্পে বেশ কিছু আইনি পরিবর্তন এবং নতুন কর্মসূচি অন্তর্ভুক্ত করা হয়েছে।
মন্ত্রী জানান, নতুন প্রকল্পের আওতায় কর্মসংস্থানের পরিধি আরও বিস্তৃত করা হয়েছে, যাতে আগের তুলনায় অনেক বেশি সংখ্যক মানুষ কাজের সুযোগ পান। তিনি দাবি করেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে এবং গ্রামীণ এলাকার মানুষের কর্মসংস্থান ও উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

![]()

More Stories
তৃণমূলের নাম ও জোড়াফুল প্রতীক ‘ফ্রিজ’ করল নির্বাচন কমিশন
এক বছরে পাঁচ লক্ষ কারিগরকে পিএম বিশ্বকর্মা যোজনায় যুক্ত করার লক্ষ্য
প্রধানমন্ত্রীর জন্মদিনে গঙ্গাসাগরে বিশেষ সাগর-আরতি, কপিলমুনি আশ্রমে প্রদীপ প্রজ্বলন