সোমালিয়া ওয়েব নিউজ: ডুয়ার্সে ফাইলেরিয়া নির্মূলের লক্ষ্যে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের উদ্যোগে শুরু হয়েছে ‘মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ (MDA) কর্মসূচি। ২০২৭ সালের মধ্যে ফাইলেরিয়ামুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, মালবাজার মহকুমার বিভিন্ন চা-বাগান এলাকায় ফাইলেরিয়ার সংক্রমণ ধরা পড়ার পর প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে এই কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচির আওতায় স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এবং নির্দিষ্ট শিবিরের মাধ্যমে সাধারণ মানুষকে প্রতিরোধমূলক ওষুধ খাওয়াচ্ছেন।
তবে গর্ভবতী মহিলা, দুই বছরের কম বয়সি শিশু এবং গুরুতর অসুস্থ ব্যক্তিদের এই ওষুধ দেওয়া হচ্ছে না। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ফাইলেরিয়ার সংক্রমণ রোধে সকল যোগ্য ব্যক্তির এই প্রতিরোধমূলক ওষুধ গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
স্বাস্থ্যকর্তারা আশা প্রকাশ করেছেন, সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা ও সচেতনতার মাধ্যমে ২০২৭ সালের মধ্যে ফাইলেরিয়া নির্মূলের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।

![]()

More Stories
তৃণমূলের নাম ও জোড়াফুল প্রতীক ‘ফ্রিজ’ করল নির্বাচন কমিশন
এক বছরে পাঁচ লক্ষ কারিগরকে পিএম বিশ্বকর্মা যোজনায় যুক্ত করার লক্ষ্য
প্রধানমন্ত্রীর জন্মদিনে গঙ্গাসাগরে বিশেষ সাগর-আরতি, কপিলমুনি আশ্রমে প্রদীপ প্রজ্বলন