September 14, 2026

১৭ সেপ্টেম্বর থেকে রাজ্যজুড়ে ‘সেবা সংকল্প অভিযান’

সোমালিয়া ওয়েব নিউজ: সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে আরও দ্রুত ও কার্যকরভাবে পৌঁছে দিতে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে রাজ্যজুড়ে ‘সেবা সংকল্প অভিযান’ শুরু করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারি পরিষেবায় নাগরিকদের অংশগ্রহণ বাড়ানোই এই অভিযানের অন্যতম লক্ষ্য।

সরকারি নির্দেশ অনুযায়ী, আগামী ১০ অক্টোবর পর্যন্ত চলবে এই কর্মসূচি। রাজ্যের সমস্ত দফতর, জেলা প্রশাসন, পুরসভা এবং ব্লক প্রশাসনকে সমন্বিতভাবে এই অভিযান পরিচালনা করতে বলা হয়েছে।

অভিযানের মাধ্যমে সরকারি বিভিন্ন প্রকল্প ও পরিষেবা সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করার পাশাপাশি তাঁদের প্রাপ্য সুবিধা পাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উপর গুরুত্ব দেওয়া হবে। সরকারি পরিষেবা ও জনকল্যাণমূলক প্রকল্পের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ আরও নিবিড় করতেই এই উদ্যোগ বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

Loading