সোমালিয়া সংবাদ, তারকেশ্বর: তাকেশ্বর টাউন যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এলাকায় মদ, গাঁজা,সাট্টা,লোটো, চরসের বিরুদ্ধে বিশেষ অভিযান। বুধবার বিকেলে তারকেশ্বর টাউন যুব তৃণমূল কংগ্রেসের মহিলা ও পুরুষ তৃণমূল কর্মীদের সাথে নিয়ে টাউন যুব সভাপতি অনুপ পন্ডিত, সহ-সভাপতি রাহুল মুখার্জি, টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম ভান্ডারী, তারকেশ্বর পৌরসভার বর্তমান পৌরমণ্ডলের ভাইস চেয়ারম্যান প্রবীর চন্দ্র , প্রাক্তন কাউন্সিলর পুতুল ভট্টাচার্যের নেতৃত্বে এলাকার বহু মদ, গাঁজা, সাট্টা, লোটোর ঠেকে ও লজে চললো অভিযান। কোথাও ধমক দিয়ে বন্ধ করা হল, কোথাও লাগিয়ে দেওয়া হল তালা। বিপিআর গেট অঞ্চলের একটি লজে লাগিয়ে দেওয়া হল তালা। অভিযোগ, দীর্ঘদিন ধরে এখানে দেহ ব্যবসা চলছিল। এ বিষয়ে যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুপ পণ্ডিত বলেন, বিধায়ক রামেন্দু সিংহরায়ের নির্দেশে এলাকার মানুষের স্বার্থে আমরা আজ পথে নেমেছি। এলাকার সাধারণ মানুষ এই সব নেশা করে শেষ হয়ে যাচ্ছে। সাট্টা, লোটো, জুয়া খেলে পথে বসছে এবং লজে অতিথি শালার নামে দেহ ব্যবসা চলছে। এতে ঐতিহ্যবাহী তারকেশ্বরের সংস্কৃতি নষ্ট হচ্ছে। তাই সকলের স্বার্থে যুব তৃণমূল কংগ্রেস পথে নেমেছে। শুধু আজ নয়, এই অভিযান এখন লাগাতার চলবে বলে তিনি জানান।
![]()

More Stories
বেঙ্গাই মোড়ের দুই পতাকা: রাজনীতির নীরব বার্তা, নাকি অবহেলার প্রতীক?
রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল বেঙ্গাই অঘোরকামিনী চন্দ্র প্রকাশ চন্দ্র মহাবিদ্যালয়ের যাত্রী প্রতীক্ষালয়, সংস্কারের দাবি ছাত্র-ছাত্রী ও স্থানীয়দের
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্টার প্রদর্শনের অভিযোগে শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে আরামবাগ থানায় লিখিত অভিযোগ