সোমালিয়া ওয়েব নিউজ: ইঞ্জিনভ্যান পাল্টি খেয়ে গুরুতরভাবে যখম দুই ব্যক্তি। ওই দুই ব্যক্তির নাম হাবিবুল পাঠান ও আব্দুল পাঠান।ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল দশটা নাগাদ কোতুলপুর থানার অন্তর্গত সিওর গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত পাটপুর এলাকায়। সূত্রে জানা যায় হাবিবুল পাঠান জামাকাপড়ের ব্যবসা করতেন এবং আব্দুল পাঠান ইঞ্জিন ভ্যান চালক ছিলেন। এবং ওই আব্দুল পাঠানের ইঞ্জিনভ্যানে করে জামাকাপড় বোঝাই করে পাটপুর এর দিকে আসার পথে রাস্তার ওপরে নিয়ন্ত্রণ হারিয়ে ইঞ্জিনভ্যান উল্টে যায়। ঘটনাস্থলে তারা পড়ে গিয়ে গুরুতরভাবে জখম হন।স্থানীয়রা দেখামাত্রই তড়িঘড়ি করে ছুটে আসে। ঘটনাস্থলে পুলিশ।ওই আহত ব্যক্তিদের উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে আহত দুই ব্যক্তি আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
![]()

More Stories
সুরে-সুরে ধর্মের ও আধ্যাত্মিকতার মিলবন্ধনের বার্তা, ভাদুরে বিশ্বকর্মা পুজোর মেলায় কাওয়ালির আসর
মুখ্যমন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্ট, গোঘাট থানায় অভিযোগ—যুবক আটক
বাঁশের কঞ্চির ছিপ থেকে আধুনিক চারা,রিল—বদলে গিয়েছে মাছ ধরার সরঞ্জামের দুনিয়া