সোমালিয়া সংবাদ, তারকেশ্বর: ট্রেড ইউনিয়নের সংগঠনগুলিকে মজবুত করতে ম্যারাথন কর্মীসভা করলেন তৃণমূল কংগ্রেসের আরামবাগ সাংগঠনিক জেলার আইএনটিটিউসির সভাপতি উত্তম কুন্ডু। বুধবার আরামবাগ সাংগঠনিক জেলার আইএনটিটিউসি সংগঠনের সভাপতি উত্তম কুন্ডু সকাল থেকে রাত পর্যন্ত আনুমানিক সাতটি সংগঠনের কাজ শেষ করলেন, যা এক কথায় বলা চলে এদিন ম্যারাথন সংগঠন করে নজির গড়লেন। এদিন সকালে শৈবতীর্থ তারকেশ্বর মন্দিরের সহায়কদের নিয়ে, এরপর মন্দিরের পথপ্রদর্শকের নিয়ে, তারপর রেলওয়ে হকার্স ইউনিয়ন এবং গোঘাট-আরামবাগ রাইস মিলকর্মীদের নিয়ে এবং সবশেষে রাতে রেলওয়ে হকার্সদের নিয়ে তাঁর সংগঠনের কাজ শেষ করলেন। তিনি বলেন, আগামী দিনে ট্রেড ইউনিয়নের সংগঠনগুলোকে সরকারি রেজিস্ট্রেশানের মধ্যে দিয়ে এমনভাবে স্বীকৃতি দিয়ে যেতে চান যাতে সেগুলো কোনভাবেই না বন্ধ হয়ে যায়। এরই সাথে তিনি জানান, ২০২৪-এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির মসনদে বসবেন এবং শুধু তাই নয়, আরামবাগ লোকসভায় আনুমানিক ২ লাখ ভোটে তৃণমূল প্রার্থী জয়লাভ করবেন। তবে লোকসভা ভোটের পর তৃণমূলের যেসব সংগঠনগুলির কিছুটা অংশ বসে পড়েছিল তৃণমূল নেতা উত্তম কুন্ডু আরামবাগ সাংগঠনিক জেলার আইএনটিটিউসি সভাপতি হওয়ার পর তা পুরোদমে চাঙ্গা হতে শুরু করেছে বলা চলে।
![]()

More Stories
আরামবাগ শহরজুড়ে বেহাল রাস্তা: গর্ত, পাথর উঠে বিপজ্জনক চলাচল—দুর্ঘটনার আশঙ্কা রামকৃষ্ণ সেতুর স্বাস্থ্য নিয়েও উদ্বেগ, মার্চের মধ্যে কাজ শেষের আশ্বাস পিডব্লিউডি-র
আরামবাগে টেরাকোটার প্রাচীন মন্দিরগুলি ধ্বংসের মুখে
খানাকুলের গর্ব প্রদীপ্ত বাগ: ডব্লিউবিসিএস উত্তীর্ণ হয়ে ডিএসপি পদে মনোনীত