সোমালিয়া সংবাদ, গোঘাট: বিষধর সাপের কামড়ে মৃত্যু হল এক যুবকের। ওই ব্যক্তির নাম শ্রীকান্ত সাঁতরা। বয়স ৩৬ বছর। বাড়ি গোঘাট থানার হাজিপুরের দেবখণ্ড এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে, বাবা মারা গেছে কয়েক বছর আগেই ।বাড়িতে রোজগেরে ব্যক্তি বলতে একমাত্র তিনি নিজেই। পেশায় শ্রমিকের কাজ করতেন। স্ত্রী, ছেলে-মেয়ে নিয়ে সংসার। তিনি প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকাল নাগাদ গোয়াল ঘর থেকে গরু বের করে তাদের খাবারের জন্য খড় বের করছিলেন। কিছুটা অন্যমনস্ক থাকায় হঠাৎই খড়ের গাদা থেকে এক বিষধর গোখরো সাপ বেরিয়ে এসে কামড় দেয়। পরিবারের লোক চিৎকার শুনে তড়িঘড়ি ছুটে যান। তাঁকে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে যান। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
![]()

More Stories
বেঙ্গাই মোড়ের দুই পতাকা: রাজনীতির নীরব বার্তা, নাকি অবহেলার প্রতীক?
রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল বেঙ্গাই অঘোরকামিনী চন্দ্র প্রকাশ চন্দ্র মহাবিদ্যালয়ের যাত্রী প্রতীক্ষালয়, সংস্কারের দাবি ছাত্র-ছাত্রী ও স্থানীয়দের
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্টার প্রদর্শনের অভিযোগে শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে আরামবাগ থানায় লিখিত অভিযোগ