সোমালিয়া ওয়েব নিউজ: বিসর্জন এর আগেই বিষাদের সুর জয়নগর গ্রামে।তারকেশ্বরের জয়নগর গ্রামে তরুণ সংঘের দুর্গাপূজা বন্ধ হয়ে গেল জমি জটের কারণে যদিও গ্রাম বাসীদের অভিযোগ পুলিশ জোর করে বন্ধ করে দিল এই গ্রামের পূজা।দীর্ঘ ৪৬ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছিল জয় নগর গ্রামের তরুণ সংঘ ক্লাবের দুর্গা পূজা । ক্লাবের বিরুদ্ধে জমির দখল দাড়ির অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন জমির মালিক রাজ কুমার দাস, জয়দেব দাস,কার্তিক দাস।গ্রামবাসীদের দাবি শুক্রবার আদালতে রায় দেয় পূজা আনতে পারেন তরুণ সংঘ ক্লাবের সদস্যরা বিগত বছরের ন্যায় এবং পুলিশকে নির্দেশ দেওয়া হয় সেই গ্রামের আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য।গ্রামবাসীদের আরো অভিযোগ গত কাল থানায় পূজার অনুমতি আনতে গেলে অনুমতি দেওয়া হবে না বলে জানিয়ে দেয় পুলিশ অন্যদিকে সরকারি অনুদান দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয় ক্লাবটিকে।
অবশেষে পূজা বন্ধ করার সিদ্ধান্ত নেয় ক্লাব কর্তৃপক্ষ।আজ সকাল থেকেই গ্রামে দফায় দফায় বিক্ষোভ দেখান গ্রামবাসীরা, পুলিশ এলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান গ্রাম বাসীরা।প্রায় ঘন্টা চারেক পুলিশের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন গ্রাম বাসীরা।যদিও পুলিশের সামনেই পুজো বন্ধ করা হবে বলে ঘোষণা করে দেয় ক্লাব কর্তৃপক্ষ এবং তৈরি মণ্ডপ খোলা শুরু করে দেন ক্লাবের সদস্যরা। এক কথায় বলা যেতে পারে বিসর্জনের আগেই বিষাদের সুর বেজে উঠল হুগলি তারকেশ্বরের জয়নগর গ্রামে। যদিও অভিযোগ করি জয়দেব দাসের কন্যা সুলেখা দাসের দাবি আদালত তাদের জায়গায় পূজা আনার অনুমতি দেয়নি।বরং ক্লাবের সদস্যরা গ্রাম বাসীদের ভুল বোজাচ্ছে।তারাও চান এখানে পূজা আসুক তবে তাদের জায়গায় নয়।কিন্তু গ্রাম বাসীদের দাবি আদালতের রাতে স্পষ্ট লেখা আছে ওখানেই পূজা আনতে পারেন ক্লাব কর্তৃপক্ষ।অভিযোগ পুলিশ পূজা আনতে বাঁধা দিচ্ছে টাকার বিনিময়ে।আপাতত দুর্গা পূজা বন্ধ হয়ে যাচ্ছে শুনে কান্নায় ভেঙে পড়েছেন গ্রামের মহিলারা। এই গ্রামে কয়েকশো মুসলিম পরিবার বসবাস করেন তাদের মধ্যেও নেমে এসেছে | বিষাদের সুর কারণ প্রতি বছর গ্রামের এই দুর্গা পূজায় সক্রিয় ভাবে অংশ গ্রহন করেন।
![]()

More Stories
অদেখা লড়াই থেকে দৃশ্যমান জয়: গোঘাটে বিজেপি মহিলা মোর্চার নীরব সংগ্রামের কাহিনি
সংগ্রাম থেকে জয়: গোঘাটে বিজেপির সাফল্যে কর্মীদের সংযমের বার্তা দিলেন দোলন দাস
পরাজয় ও তৃণমূলের ভরাডুবি নিয়ে বিস্ফোরক মন্তব্য মনোরঞ্জন পালের–” সবাই বিজেপি করুক”