সোমালিয়া সংবাদ, আরামবাগ: আরামবাগের সভা করতে আসছেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী। সঙ্গে থাকতে পারেন রাজ্য স্তরের বড় মাপের বেশ কয়েকজন নেতা-নেত্রী। আর সেই খবরেই উজ্জীবিত বিজেপি শিবির। পাশাপাশি তৃণমূলের মধ্যে ভাঙনের আশঙ্কা বাড়তে শুরু করেছে। সূত্রের খবর, বেশ কয়েকজন ব্লক স্তরের নেতা-নেত্রী ওই সভাতে বিজেপিতে যোগদান করবেন। ফলে আরামবাগ মহকুমা তৃণমূল কংগ্রেসের মধ্যে আবার ফাটল দেখা দিতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা। তবে তৃণমূলের দাবি, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার খবর নেহাতই রটনা। দু’একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি বিজেপিতে গেলে যেতেও পারে। কিন্তু যারা তৃণমূলের মূল সংগঠক তাদের কেউ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করবেন না। বিজেপির যে কোন নেতা সভা করতে এলেই এ ধরনের কথা রটেছে দেওয়া হয়। কিন্তু বাস্তবে দেখা গেছে এগুলি ফাঁকা আওয়াজ ছাড়া আর কিছু নয়। সদ্য আরামবাগে দিলীপ ঘোষের সভা তারই প্রমাণ। তখনও একইভাবে বিজেপি তৃণমূল ভাঙার দাবি করেছিল। কিন্তু বাস্তবে দু’একজন চুনোপুঁটি ছাড়া কেউই বিজেপির পথে পা বাড়ায়নি।
![]()

More Stories
লুপ্তপ্রায় বাংলার আকাশপ্রদীপ বা স্বর্গবাতি! পূর্বপুরুষের স্মৃতিতে আজও বাঁশের ডগায় জ্বলে ঐতিহ্যের আলো
কুলো বাজিয়ে অলক্ষ্মী বিদায়, গোবরের অলক্ষী নিয়ে বাঁশবাগানে বিসর্জন! দীপাবলির রাতে গ্রামবাংলার এক প্রাচীন লোকাচারে মিশে রয়েছে কত অজানা বিশ্বাস
মাত্র ৬ টাকা চুরি করে শুরু হয়েছিল মা কালীর পুজো! ৫৫-৫৮ বছরের পুরনো বিজলকোনার ঘোষ পরিবারের ‘মেয়ে কালী’কে ঘিরে আজও রয়েছে নানা অলৌকিক কাহিনি!