সোমালিয়া সংবাদ, আরামবাগ: বালি খাদানে গন্ডগোলের জেরে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হল প্রাক্তন তৃণমূল নেতা তথা এবারের পুরসভা নির্বাচনের আরামবাগ ১৬ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী আজিজুল হোসেনকে। গুরুতর জখম অবস্থায় আজিজুল সহ তিনজনকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে আরামবাগে চাঁদুর সংলগ্ন আদ্রা বালি খাদানে। জানা গেছে, অন্যান্য দিনের মতো এদিনও আজিজুল হোসেন কর্মীদের নিয়ে ট্রাক্টরে করে ওই খাদান থেকে বালি আনতে গিয়েছিলেন। কিন্তু কিছু লোক তাঁকে বালি নিতে বাধা দেয় বলে অভিযোগ। এরপরেই লাঠি নিয়ে কয়েকজন দুষ্কৃতী তাঁর উপর অতর্কিত হামলা চালায়। মাটিতে ফেলে তাঁকে বেধড়ক মারধর করা হয়। মারের চোটে তিনি অজ্ঞান হয়ে যান। এরপর তাঁকে পাশের একটি নর্দমাতে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। এই ঘটনায় তাঁর দুই কর্মীকেও বেধড়ক মারধর করা হয়েছে। পরে এলাকার মানুষ ছুটে গিয়ে তাঁদেরকে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আরামবাগ থানার বিশাল পুলিশবাহিনী। তারা ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের গ্রেপ্তার করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
![]()

More Stories
টুলু মণ্ডলের গ্রেফতারি পরোয়ানা খারিজের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে
উদ্বৃত্ত কয়লা বিক্রিতে ১ হাজার কোটির বেশি আয়ের সম্ভাবনা, NTPC-র সঙ্গে WBPDCL-এর চুক্তি
পশ্চিমবঙ্গের একটি রাজ্যসভা আসনে উপনির্বাচন ১৬ অক্টোবর, ২৯ সেপ্টেম্বর থেকে মনোনয়ন