বেলুড় মঠে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার ১২৫ তম বর্ষ পূর্তির অনুষ্ঠানের প্রস্তুতি তুঙ্গে, সোমালিয়া, সংবাদ ঃ হাওড়া
সোমালিয়া সংবাদ, হাওড়া: বেলুড় রামকৃষ্ণ মিশন মঠের প্রতিষ্ঠার ১২৫তম বর্ষপূর্তির উদ্বোধনী অনুষ্ঠান হতে চলেছে বেলুড় মঠে। তারই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। মঠের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানান হয়,
আগামী ১লা মে ২০২২, রবিবার, সকাল ৯টা থেকে ১১:৩০ মিনিট অব্দি ভক্ত সম্মেলন চলবে মঠে।
এই অনুষ্ঠানে বেলুড় মঠ থেকে প্রবেশপত্র পাওয়া যাবে। চলতি মাসের ২৪ তারিখে সকাল ৯টা থেকে ১১-৩০ ও বিকাল ৪.৩০ থেকে ৬টা পর্যন্ত প্রবেশ পত্র সংগ্রহ করতে পারবেন ভক্তরা।
প্রতি একজনকে সর্ব্বোচ্চ ২টি করে প্রবেশপত্র দেওয়ার কথা জানিয়েছে মঠ কর্তৃপক্ষ। প্রতিটি প্রবেশপত্র সংগ্রহের মূল্য ধার্য করা হয়েছে ৫০ টাকা। ১লা মে তারিখে অর্থাৎ রবিবার উদ্বোধনী অনুষ্ঠান অপরাহ্ন ৪টা থেকে ৬:১০মিনিট অব্দি চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে ভক্তদের আশীর্বাণী
শোনাবেন পূজ্যপাদ সঙ্ঘাধ্যক্ষ মহারাজ শ্রীমৎ স্বামী স্মরণানন্দজী। সবমিলিয়ে বেলুড় মঠের ১২৫ তম বর্ষপূর্তি পালনের খবরে খুশির হাওয়া পুণ্যার্থীদের মধ্যে।
![]()

More Stories
১৩ বছর পর রাইটার্স বিল্ডিংয়ে ফিরছে সচিবালয়, জোরকদমে পরিকাঠামো তৈরির কাজ
ভিভিজি রামজি প্রকল্পে ১২৫ দিনের কাজ, জেলায় যাচ্ছে ৪২৫ কোটি টাকা
চা শ্রমিক ও পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে ৩১২ কোটি টাকা বরাদ্দ