February 4, 2026

করিশ্মা কাপূরের কামব্যাক, নতুন ছবিতে দেখা যাবে করিশ্মা ম্যাজিক

সোমালিয়া ওয়েব নিউজ: বলিউড অভিনেত্রী করিশ্মা কাপূরের কামব্যাক। নতুন ছবিতে দেখা যাবে আবারও করিশ্মাকে। আর নিয়ে তোলপাড় সিনেমা জগৎ। এদিন বলিউড অভিনেত্রী করিশ্মা কাপূর তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছেন। তাঁর আগামী ছবি ‘ব্রাউন- দ্য ফার্স্ট কেস’-এর ঘোষণা করেছেন তিনি। নতুন ছবির ক্ল্যাপারবোর্ডের সঙ্গে ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘নতুন শুরু ‘ব্রাউন’। ছবিটি পরিচালনা করছেন অভিনয় দেও। জানা গিয়েছে, অভীক বড়ুয়ার লেখা বই ‘সিটি অফ ডেথ’-এর উপর নির্ভর করে তৈরি হবে ক্রাইম ড্রামা ‘ব্রাউন’। দীর্ঘদিন পরে পর্দায় করিশ্মা কপূরের কামব্যাকে খুশি অন্যান্য তারকারাও। পাশাপাশি করিশ্মা কাপূরের ফ্যান ফলোয়ারদের মধ্যে দেখা দিয়েছে উন্মাদনা। বলিউড সুত্রে জানা গিয়েছে,
ব্রাউন’ ছবিতে মুখ্য চরিত্রে দেখা যেতে চলেছে করিশ্মা কাপূরকে। এই ছবিতে তিনি একজন গোয়েন্দার ভূমিকায় থাকবেন। কাপূর পরিবারে সুপারস্টার রনবীর কাপুর ও মহেশ ভাটের কন্যা তথা বলিউড তারকা অভিনেত্রী আলিয়া ভাট বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। এই আনন্দময় পরিস্থিতিতে আবারও করিশ্মা কাপূরের কামব্যাককে ঘিরে উৎসাহ দেখা যাচ্ছে বলিউডে।

Loading