সোমালিয়া সংবাদ নদীয়া: নদীয়ার ধর্ষণকান্ডে সাজা ঘোষণা আদালতের। দৃষ্টান্তমূলক শাস্তির ঘোষণা মহামান্য আদালতের। জানা গিয়েছে, মহামান্য আদালত অভিযুক্তের দশ বছরের জেল ও এক লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেন জেলা আদালতের মহামান্য বিচারক। উল্লেখ্য, নাবালিকাকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ, যার কারণে গর্ভবতী হয় ওই নাবালিকা। প্রায় চার বছর পর পকসো আইনে অভিযুক্তকে দশ বছরের জেল এবং এক লক্ষ টাকা জরিমানা করলো আদালত। ঘটনাটি ঘটেছিল নদীয়ার নাকাশিপাড়া থানা এলাকায়। জানা যায়, নাকাশিপাড়া থানা এলাকার বাসিন্দা হাসিবুল মন্ডল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ১৬ বছরের এক নাবালিকাকে মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরবর্তীকালে ওই নাবালিকার গর্ভে সন্তান আসে। এরপর নাবালিকার পরিবারের তরফ থেকে সালিশি সভা ডেকেও কোন নিষ্পত্তি না হওয়ায় অবশেষে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন তাঁরা। এরপর এই অভিযোগের ভিত্তিতে নাকাশিপাড়া থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। দীর্ঘ প্রায় চার বছর মামলা চলার পর কৃষ্ণনগর আদালতে সাজা ঘোষণা হয় অভিযুক্তর।
![]()

More Stories
অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য পৃথক সরকারি সিম
স্বাস্থ্য পরিষেবায় নতুন উদ্যোগ রাজ্যের
৪৬-এর মহান শহীদদের স্মরণে সন্তোষপুর লেকে গণতর্পণ