সোমালিয়া সংবাদ, কলকাতাঃ রাজ্যে শিল্প স্থাপনে তৎপর রাজ্য সরকার। তাই বৃহৎ শিল্প থেকে শুরু করে ক্ষুদ্র শিল্পে বিনিয়োগ টানতে তৎপর শাসক দল। জানা গিয়েছে ,ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অব ইন্ডিয়া বা সিডবির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে।এরাজ্যের ছোট শিল্পের উন্নয়নের জন্য সুষ্ঠু পরিকল্পনা এবং সহজ শর্তে ও তুলনামূলক কম সুদে ঋণ দেওয়ার শর্তে এই চুক্তি স্বাক্ষরিত হয় । ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর নিখিল নির্মল এবং সিডবি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুদত্ত মণ্ডল নাকি এই মর্মে চুক্তি স্বাক্ষর করেছেন বলে নিগমের তরফে জানানো হয়েছে।চুক্তি অনুযায়ী সিডবি রাজ্য ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগমের দফতরে একটি আলাদা হেল্প ডেস্ক চালু করবে । সেখানে তাদের কর্মীরা ছোট উদ্যোগপতিদের ব্যবসা সম্প্রসারণ ও ঋণ সংক্রান্ত পরামর্শ দেবেন। কী কী সুবিধা উদ্যোগপতিরা সিডবি’র তরফে পেতে পারেন, বা ঋণ পেতে তাঁদের কী কী করণীয়, সেই ব্যাপারে একটি গাইডলাইনও প্রকাশ করবে সিডবি। এই চুক্তি স্বাক্ষরের পর রাজ্যে ক্ষুদ্র শিল্পের বিকাশ ঘটবে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ। তাদের দাবী সিডবি রাজ্যের মধ্যে চুক্তি স্বাক্ষর করার ফলে বহু মানুষ ক্ষুদ্র শিল্প স্থাপন করতে পারবে।
![]()

More Stories
জঙ্গি যোগের সন্দেহে এনআইএর হাতে মঙ্গলকোটের মসজিদের ইমাম গ্রেফতার
অষ্টম শ্রেণিতে উঠলেই মিলবে বিনামূল্যে সাইকেল, ‘সারথি’ প্রকল্পের সূচনা
পাঠ্যপুস্তক-সহ বিভিন্ন ক্ষেত্রে মাতঙ্গিনী হাজরার জীবন ও আত্মবলিদান তুলে ধরার উদ্যোগ