September 22, 2026

বন্দীদের শারীরিক সুস্থতা বজায় রাখতে যোগা ও আইনি সচেতনতা শিবির

সোমালিয়া সংবাদ, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম সংশোধনাগারে বন্দীদের জন্য বিশেষ যোগা ও আইনি সচেতনা শিবিরের উদ্বোধন করলেন রাজ্যের কারা দপ্তরের এডিজি (পশ্চিমাঞ্চল) সুদীপ্ত চক্রবর্তী। ঝাড়গ্রাম ডিস্ট্রিক লিগ্যাল অথরিটির পক্ষ থেকে সংশোধনাগারে থাকা বন্দীদের আইন সম্পর্কে সচেতন করা হয়। এর পাশাপাশি তাদের শরীর ও মন চাঙ্গা রাখতে যোগা শেখানো হয় এবং মেডিকেল চেকআপ করা হয়। জানা গিয়েছে, প্রায় এক মাস ধরে এই কর্মসূচি চলবে। সংশোধনাগারের প্রতিটি বন্দীকে একমাস ধরে এই কর্মসূচির অন্তর্ভুক্ত করা হয়েছে। এই কর্মসূচীর মাধ্যমে এমন কিছু আইন রয়েছে যেগুলি সম্পর্কে তাঁরা সচেতন হবেন। সংশোধনাগারে বন্দী থাকার কারণে শরীর ও মন যাতে বিকল না হয়ে যায় তা সতেজ রাখার জন্য যোগার প্রশিক্ষণ দেওয়া হবে বন্দীদের। সংশোধনাগারে কারা দপ্তরের এডিশন্যাল আইজি সুদীপ্ত চক্রবর্তীর সঙ্গে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের বিচারক সুনিল কুমার শর্মা, ঝাড়গ্রাম জেলা আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্বরজিৎ রায়। এই বিষয়ে কারা দপ্তরের এডিজি সুদীপ্ত চক্রবর্তী জানান, রাজ্যের সংশোধনাগারগুলিতে এক মাস ধরে এই কর্মসূচি পালন করা হচ্ছে। এক মাস ব্যাপী তিনটি শিবিরে এই কর্মসচি চলবে। একটি হল লিগাল এইডস ক্যাম্প, মেডিকেল হেলথ চেকআপ ক্যাম্প ও যোগা ক্যাম্প। সবমিলিয়ে সংশোধনগারে এই ধরনের কর্মসূচি বন্দীদের মানসিক ও শারীরিক সুস্থতা বজায় থাকবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

Loading