সোমালিয়া সংবাদ, উত্তর ২৪ পরগনা: এবার নিখোঁজের পোস্টার পড়ল বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহানের নামে। সেই পোস্টারে লেখা রয়েছে, প্রচারে তৃণমূলের কর্মীবৃন্দ। আর এই নিখোঁজ পোস্টার ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। উত্তর ২৪ পরগনার হাড়োয়া বিধানসভা এলাকার চাঁপাতলায় তৃণমূল সাংসদ ও টলিউড অভিনেত্রী নুসরত জাহানের নামে এই পোস্টার পড়েছে। স্থানীয় তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের কর্মীদের দাবি, সাংসদ নুসরত জাহানকে এলাকায় দেখতে না পেয়েই দলের কর্মীদের একাংশের ক্ষোভ বিক্ষোভ থাকতে পারে। তাঁদেরই কেউ এই পোস্টার দিয়ে থাকতে পারেন। এই প্রসঙ্গে চাঁপাতলার তৃণমূল নেতৃত্বের একাংশের বক্তব্য , শুনতে পেয়েছি সেখানে লেখা রয়েছে তৃণমূল কর্মীবৃন্দ। যাক সেই পোস্টারগুলো আমরা ছিঁড়ে ফেলে দিয়েছি। হাতে গরম ইস্যু পেয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা। তাঁদের দাবি, ভোটে জেতার পর থেকেই এলাকার মানুষ সাংসদ তথা অভিনেত্রীকে দেখতে পাননি।তাই সাধারণ মানুষও ক্ষোভে ফুঁসছে। পাশাপাশি তাঁদের কর্মীরাও ফুঁসছে।
![]()

More Stories
SIR-এর আপিল দ্রুত নিষ্পত্তিতে বাড়ছে ট্রাইবুনাল, ১৯ থেকে ৪২ করার প্রস্তাব
রাস্তার নামকরণ সংক্রান্ত কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন কার্তিক মহারাজ
মৎস্যক্ষেত্রের উন্নয়নে পশ্চিমবঙ্গকে প্রায় ৯ কোটি টাকা কেন্দ্রের, পুরুলিয়া-বাঁকুড়ায় ৬ অমৃত সরোবরের অনুমোদন