সোমালিয়া সংবাদ, হুগলি: চৈত্র মাসের গাজন মেলায় অত্যন্ত দক্ষতার সঙ্গে মেলা পরিচালনার জন্য ৪৪ জন সিভিক ভলেন্টিয়ারকে তারকেশ্বর মন্দির কর্তৃপক্ষ সম্মানিত করলো। বুধবার তারকেশ্বর মঠের মোহন্ত মহারাজ এই গাজন মেলায় যারা অক্লান্ত পরিশ্রম করে গাজন মেলা সাফল্যমন্ডিত করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন সেই সমস্ত যুবকদের হাতে সাম্মানিক তুলে দিলেন। অনুষ্ঠানে মোহন্ত মহারাজ বলেন, তারকেশ্বরের এত বড় গাজন মেলা সেই মেলায় প্রচুর তীর্থযাত্রী এসেছিলেন। কিন্তু এই সমস্ত যুবকরা এমনভাবে মন্দির সুরক্ষার কাজ করেছেন যা এক কথায় অতুলনীয় এবং এই সময় কোন রকম কোন অভিযোগ মন্দির কর্তৃপক্ষের কাছে আসেনি। এতে তারকেশ্বর মন্দিরের সুনাম বৃদ্ধি পেয়েছে। এর সঙ্গে সঙ্গে মোহন্ত মহারাজ বলেন, আমাদের ইচ্ছা আছে শুধুমাত্র সিভিক ভলেন্টিয়ার নয়, তারকেশ্বর পৌরসভার যে সমস্ত সাফাই কর্মী আছেন তাঁরাও যথেষ্ট ভাল কাজ করেছেন যাতে তাঁদের হাতেও কিছু সাম্মানিক তুলে দেওয়া যায় সেই চেষ্টা আমরা করছি।
![]()

More Stories
বেঙ্গাই মোড়ের দুই পতাকা: রাজনীতির নীরব বার্তা, নাকি অবহেলার প্রতীক?
রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল বেঙ্গাই অঘোরকামিনী চন্দ্র প্রকাশ চন্দ্র মহাবিদ্যালয়ের যাত্রী প্রতীক্ষালয়, সংস্কারের দাবি ছাত্র-ছাত্রী ও স্থানীয়দের
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্টার প্রদর্শনের অভিযোগে শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে আরামবাগ থানায় লিখিত অভিযোগ