সোমালিয়া সংবাদ, কলকাতা: নির্দিষ্ট সময়ের ২০ মিনিট আগেই নিজাম প্যালেসে পৌছলেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কড়া নিরাপত্তার বলয় সিবিআই দপ্তরে। চারিদিকে কৌতূহলী মানুষের ভিড়। বিরাট কনভয় নিয়ে হাজির রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সিবিআই দফতরে ঢুকে গেলেন তিনি । ৬টার আগেই নিজাম প্যালেসে পৌঁছান তিনি। হাজিরার আধ ঘণ্টা আগে পর্যন্ত, বাইপাসের দিকে ছিল পার্থ চট্টোপাধ্যায়ের কনভয়। প্রসঙ্গত উল্লেখ্য, এদিন সকালেই সিবিআইয়ের কাছে হাজিরার নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করেন শিল্পমন্ত্রী। মামলায় স্থগিতাদেশের নির্দেশ দিতে অস্বীকার করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এরপরই পরিস্কার হয় যে সন্ধ্যে ৬ টার মধ্যে আদালত অবমাননার মামলা এড়াতে যেতেই হবে পার্থ চট্টোপাধ্যায়কে। হাইকোটের নির্দেশকে মান্যতা দিয়ে তিনি সিবিআই দপ্তরে পৌছান। এসএসসি দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআইয়ের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ। সেই রায়ে স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আর্জি জানান পার্থ। মামলাটি বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চে ওঠে। কিন্তু মামলায় স্থগিতাদেশের নির্দেশ দিতে অস্বীকার করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এরপরই তিনি সিবিআই দপ্তরে যান।এই ঘটনা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
![]()

More Stories
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দু’দিনের পশ্চিমবঙ্গ সফর, ৮২০ কোটি টাকার উন্নয়ন প্যাকেজ ঘোষণা
দীঘার জগন্নাথ মন্দিরে দর্শনের সময়সূচিতে পরিবর্তন, বিকেলে এক ঘণ্টা দেরিতে খুলবে মন্দির
আগামী ৩-৪ দিন রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা