সোমালিয়া ওয়েব নিউজ: ক্যাটরিনা কাইফ আর ভিকিকে নিয়ে নেট দুনিয়ার কৌতূহলের শেষ নেই। তাঁরা কোথায় কি করছেন তা নিয়ে অনুরাগীদের মনে সবসময়ই কৌতূহল থাকে।
ভিকি এবার তাঁর ৩৪তম জন্মদিন পালন করলেন নিউ ইয়র্কে, সঙ্গে অবশ্যই তাঁর স্ত্রী ক্যাটরিনা রয়েছেন। ভিকির জন্মদিনের দিনই একটি ছবি শেয়ার করে ক্যাটরিনা লিখেছেন, ‘নিউইয়র্কওয়ালা জন্মদিন, আমার হার্ট, তুমি সব কিছু সুন্দর করেছো। সেখানে ভিকিকে শুভেচ্ছা বার্তাতে ভরিয়ে দিয়েছে বলিউড থেকে তাঁর ফ্যানরা। ছবিতে ক্যাটরিনাকে দেখা যাচ্ছে একটি সাদা ফ্লোরাল শার্টে ও ভিকি পরেছেন একটি নীল সোয়েটশার্ট।
উল্লেখ্য, ক্যাটরিনাকে খুব তাড়াতাড়ি দেখা যাবে সলমন খানের ‘টাইগার ৩’ ছবিতে। এছাড়া, হরর কমেডি ছবি ‘ফোন বুথ’ এও দেখা যাবে ভিকি পত্নীকে ইমরান হাসমীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে। এছাড়া হাতে রয়েছে ‘মেরি ক্রিসমাস’।
ভিকির হাতে রয়েছে শশাঙ্ক খৈতানের ‘গোবিন্দা নাম মেরা’, বিপরীতে থাকবেন কিয়ারা আদবানী ও ভূমি পেডনাকর। ইতিমধ্যে ভিকি লক্ষ্মণ উতেকরের ছবিতে কাজ শেষ করে ফেলেছেন, যার টাইটেল এখনও অবধি চূড়ান্ত হয়নি বলে জানা গিয়েছে। বিপরীতে রয়েছেন সারা আলি খান। এই রকম সব সুপারহিট ছবিতে দেখা যাবে ক্যাটরিনা ও ভিকিকে। তাই অনুরাগীদের মধ্যে তাঁদের নিউইয়র্ক সফর ঘিরে উন্মাদনা তুঙ্গে।
![]()

More Stories
প্রয়াত প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না