September 20, 2026

জমজমাট হয়ে উঠল বলিউড তারকা আরবাজ খানের বান্ধবীর জন্মদিন পার্টি

সোমালিয়া ওয়েব নিউজ: বলিউড তারকা আরবাজ খানের বান্ধবীর জন্মদিন। অভিনেতার বান্ধবী জর্জিয়া আন্দ্রিয়ানির জন্মদিনের পার্টিতে হাজির ছিলেন একঝাঁক তারকা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে সকল ছবি ভাইরাল হয়েছে, তাতে আরবাজ খানের বান্ধবীর জন্মদিনের পার্টিতে নজর কাড়লেন শেহনাজ গিল। জর্জিয়ার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক চোখে পড়ল নেটিজেনদের। বিগ বস’-এর ঘর থেকে জনপ্রিয়তার শিখরে পৌঁছন শেহনাজ গিল। তারপর সিদ্ধার্থ শুক্লর প্রয়াণ শেহনাজকে আরও দর্শকের কাছে পরিচিত করে তোলে। কিছুদিন আগেই ঈদের পার্টিতে সলমন খানের সঙ্গে বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় শেহনাজ গিলকে। এবার আরবাজ খানের বান্ধবীর জন্মদিনের পার্টতেও তাঁকে দেখা গেল। তবে শুধুমাত্র জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গেই নন, শেহনাজ গিলের সঙ্গে আরবাজ খানের মধুর সম্পর্কও নজর কেড়েছে। সলমান খান পরিবারের সঙ্গে শেহনাজ গিলের যে ঘনিষ্ঠতা যে বেশ পোক্ত হয়েছে, তা বোঝা যাচ্ছে নানা সময়ে। এদিন জর্জিয়াকে কেক খাইয়েও দিতে দেখা যায় শেহনাজকে। আরবাজ খানের মতো নিজের জীবনে খুশি মালাইকা অরোরাও। তিনিও সম্পর্কে রয়েছেন বলিউড অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে। শোনা যাচ্ছে চলতি বছরই তাঁরা বিয়ের পিড়িতে বসবেন। সবমিলিয়ে আরবাজ খানের বান্ধবীর পার্টিতে বিনোদন জগতের সুপারস্টারদের উপস্থিতি বেশ চোখে পড়ার মতো।

Loading