সোমালিয়া সংবাদ, কলকাতা: কলকাতাবাসীর জন্য দারুণ খবর। সহজ হতে চলেছে শিয়ালদহ থেকে যোগাযোগ। আগামী ৩১ মে শিয়ালদা মেট্রো স্টেশন চালু হওয়ার সম্ভাবনা। এমনটাই খবর সূত্রের। এর ফলে যাতায়াতের সময় অনেকটাই কমবে বলে আশা করছেন নিত্যযাত্রীরা। মাস দুয়েক আগেই বাণিজ্যিক ভাবে যাত্রী পরিবহণের জন্য মিলেছে রেলওয়ে কমিশনার অফ সেফটির ছাড়পত্র। ৩১ মে বেহালার একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বেহালা থেকেই ভার্চুয়ালি উদ্বোধন করবেন শিয়ালদা মেট্রো স্টেশনের। মেট্রোরেল পরিষেবা শুরু হলে সময় অনেকটাই কম লাগবে নিঃসন্দেহে। এই বিষয়ে স্থানীয় এক ব্যক্তি রবীন্দ্র ভট্টাচার্য্য জানান, বহু বছর ধরেই শিয়ালদা থেকে মেট্রো যোগাযোগের দাবী জানিয়ে আসছিলেন এলাকার মানুষ। অবশেষে সেই স্বপ্ন পূরন হতে চলেছে। রেলমন্ত্রীর উপস্থিতিতে মেট্রো স্টেশনের উদ্বোধন হবে। ভাল লাগছে শিয়ালদায় মেট্রো স্টেশন হচ্ছে।
![]()

More Stories
সোহরাওয়ার্দী এভিনিউয়ের নাম পরিবর্তন করে ‘গোপাল মুখার্জী রোড’, কেএমসির সিদ্ধান্ত
ইসরোর ‘ইউভিকা-২০২৬’-এ সাফল্যের নজির, বাঁকুড়ার কৃতি সন্তান অঙ্কিত পানের সাফল্যে গর্বিত জেলা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দু’দিনের পশ্চিমবঙ্গ সফর, ৮২০ কোটি টাকার উন্নয়ন প্যাকেজ ঘোষণা