সোমালিয়া সংবাদ, কলকাতা: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিজিটর বা পরিদর্শক পদ থেকে সরানোর ভাবনা চলছে রাজ্যপাল জগদীপ ধনকড়কে। সেই জায়গায় এবার বসতে পারেন রাজ্যের শিক্ষামন্ত্রী। এখন ওই পদে আছেন রাজ্যপাল। সরকারি বিশ্ববিদ্যালয়গুলির মতো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য রাজ্যপাল নন। রাজ্য মন্ত্রিসভা ঠিক করেছে সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ থেকে রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে ওই পদে বসানো হবে। এজন্য বিধানসভায় সংশ্লিষ্ট আইনের পরিবর্তন করা হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভিজিটর বা পরিদর্শক পদে উচ্চ শিক্ষামন্ত্রীকে বসাতে হলেও আইন সংশোধন প্রয়োজন। সরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফারাক হল, সেখানে আচার্যের উপরে আছেন ভিজিটর বা পরিদর্শক। সরকারি বিশ্ববিদ্যালয়ে আচার্যই সর্বোচ্চ পদ। যদিও রাজ্য মন্ত্রীসভার এই সিদ্ধান্ত কত তাড়াতাড়ি কার্যকর হয় সেদিকে তাকিয়ে রাজ্যবাসী।
![]()

More Stories
কয়লা পাচার কাণ্ডে পশ্চিমবঙ্গে ইডির তল্লাশি অভিযান, দুর্গাপুর ও বুদবুদে হানা
দিল্লিতে রাজ্য পুলিশের বাড়তি টিম, ২২ জনের দল রাতের বিমানে রওনা
লোকভবনে রাজ্যপালের কাছে SIR সংক্রান্ত দাবিপত্র বিজেপি বিধায়কদের