সোমালিয়া সংবাদ,ঝাড়গ্রাম: মাঝ রাতে শহরে বুকে ঢুকে পড়ল একটি দলছুট দাঁতাল হাতি। শহরে হাতি ঢুকে পড়ার ঘটনায় রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় শহর জুড়ে। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম শহরে। জানা গিয়েছে, রাত একটা নাগাদ শহর লাগোয়া কন্যাডুবার দিক থেকে একটি দলছুট দাঁতাল হাতি বামদা এলাকায় ঢুকে পড়ে। বামদা হয়ে লোকালবোর্ড পুকুর সংলগ্ন রাস্তা ধরে ঝাড়গ্রাম ফ্লাইওভারের নিচে পেরিয়ে হাতিটি ঢুকে পড়ে ঝাড়গ্রাম সবজি বাজারে। সবজি বাজারের দুটি দোকানের দরজা ভেঙে সবজি খায় হাতিটি। তারপর ঝাড়গ্রাম ষ্টেশনের সামনে হয়ে জেলখানার পিছনের রাস্তা ধরে হাতিটি ঘোড়াধরার দিকে চলে যায়। ঘোড়াধরা পার্ক সংলগ্ন এলাকায় ঘুরপাক খেয়ে হাতিটি স্থানীয় মানুষজনের তাড়া খেয়ে কাঞ্চন মিলের পিছনের জঙ্গলে চলে যায়। রাতের অন্ধকারে ঝাড়গ্রাম শহরে হাতি ঢুকে পড়ার ঘটনা নতুন কিছু নয়। এর আগে ২-৩ বার হাতি ঢুকে পড়েছিল। বর্তমান সময়ে হাতিদের আস্তানা হিসেবে পরিচিতি লাভ পেয়েছে ঝাড়গ্রাম।
![]()

More Stories
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দু’দিনের পশ্চিমবঙ্গ সফর, ৮২০ কোটি টাকার উন্নয়ন প্যাকেজ ঘোষণা
দীঘার জগন্নাথ মন্দিরে দর্শনের সময়সূচিতে পরিবর্তন, বিকেলে এক ঘণ্টা দেরিতে খুলবে মন্দির
আগামী ৩-৪ দিন রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা