সোমালিয়া ওয়েব নিউজ: চলতি বছরের শুরুতেই সারোগেসি পদ্ধতির মাধ্যমে মা হন প্রিয়াঙ্কা। বাবা হন নিক জোনস। ১৫ই জানুয়ারি সান দিয়াগোর হাসপাতালে জন্ম নেয় তাঁদের কন্যা সন্তান। পরে সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কা জানান, তাঁর মেয়ের নাম মালতি ম্যারি। অবশ্য জন্মের পরে মেয়েকে বাড়ি আনতে পারেননি প্রিয়াঙ্কা। শারীরিক অবস্থা খারাপ থাকার দরুণ, দীর্ঘদিন হাসপাতালে থাকতে হয়েছিল একরত্তি মালতিকে। নিক-প্রিয়াঙ্কার মেয়ের শারীরিক অবস্থার জন্যই ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি ছিল। মাদার্স ডে-তেই মেয়েকে বাড়ি নিয়ে আসেন নিক-প্রিয়াঙ্কা। তবে এখনও পর্যন্ত মেয়ের স্পষ্ট ছবি প্রকাশ্যে আনেননি জোনাস দম্পতি। মেয়েকে বাড়ি নিয়ে এসে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছিলেন প্রিয়াঙ্কা। লিখেছিলেন, আমরা আনন্দিত যে আমাদের ছোট্ট মেয়েটি অবশেষে বাড়িতে এসেছে। প্রত্যেক ডাক্তার, নার্স এবং বিশেষজ্ঞকে ধন্যবাদ জানাতে চাই, যাঁরা প্রতিটি ধাপে নিঃস্বার্থভাবে পাশে ছিলেন। আমাদের পরবর্তী অধ্যায় এখন শুরু হবে। শেষে মজা করে লেখেন, আমাদের মেয়েটা সত্যি বড্ড ‘বদমাস’…. মা-বাবা দুজনে তোমায় খুব ভালবাসে।’
![]()

More Stories
প্রয়াত প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না