সোমালিয়া ওয়েব নিউজ: দিন কয়েকের ছুটি নিয়ে গ্রামের বাড়িতে গিয়েছিলেন জম্মু ও কাশ্মীর পুলিশের সাব-ইনস্পেক্টর ফারুক আহমেদ মির। বাড়ির পাশের চাষের জমি থেকে উদ্ধার হল তাঁর গুলিবিদ্ধ দেহ। পুলওয়ামা জেলার পম্পোরের এই ঘটনাকে ‘জঙ্গি হামলা’ বলে জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কাশ্মীরের ফারুক তাঁর সাম্বোরা গ্রামের বাড়ির অদূরে চাষের জমিতে কাজ করছিলেন। সে সময় কয়েক জন জঙ্গি তাঁকে গুলি করে খুন করে। জম্মু ও কাশ্মীরের ‘ইন্ডিয়ান রিজার্ভ পুলিশ’ (আইআরপি) ব্যাটেলিয়নের সাব-ইনস্পেক্টর ফারুককে আগে খুনের হুমকি দেওয়া হয়েছিল বলেও স্থানীয় সূত্রের খবর। কাশ্মীরে সম্প্রতি বেশ কয়েক জন পুলিশ ও সেনাকর্মীকে খুন করেছে জঙ্গিরা। উপত্যকার যুবকদের সেনা ও পুলিশে যোগদানের প্রবণতা আটকানোই এই উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে। মে মাসে শ্রীনগরের আলি জান রোড এলাকায় জম্মু-কাশ্মীর পুলিশের কনস্টেবল গুলাম হাসান দারকে গুলি করে খুন করা হয়েছিল। তারপর আবারও জম্মু ও কাশ্মীরের ‘ইন্ডিয়ান রিজার্ভ পুলিশ’ ব্যাটেলিয়নের সাব-ইনস্পেক্টর ফারুককে খুন করলো জঙ্গিরা। সমস্ত বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।
![]()

More Stories
রবি শস্য চাষে রেকর্ড বৃদ্ধি: ৬৭৬ লক্ষ হেক্টর ছাড়াল আবাদ, গমে ৩৩৫ লক্ষ হেক্টর
বৈষ্ণোদেবী দর্শনে এসে আটকে পড়া যাত্রীদের জন্য কাটরা–শ্রীনগর রুটে বিশেষ ট্রেন চালাবে রেলমন্ত্রক
লোকসভায় বিশৃঙ্খলা: বাজেট অধিবেশনের বাকি সময়ের জন্য আট বিরোধী সাংসদ সাসপেন্ড