সোমালিয়া সংবাদ, পুর্ব মেদিনীপুর: কাঁথির ভাজাচাউলী গ্রাম পঞ্চায়েত এলাকার বামুনিয়া জঙ্গলে স্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধন হল শুক্রবার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁথি-৩ পঞ্চায়েত সমিতির সভাপতি মিতা রানী সাউ মহাশয়া, কাঁথি-৩ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি বর্তমান সহকারী সভাপতি বিকাশ চন্দ্র বেজ , পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য নন্দদুলাল মাইতি , কাঁথি-৩ পঞ্চায়েত সমিতির জন স্বাস্থ্যের কর্মাধ্যক্ষ শ্যামল দাস, ভাজাচাউলী গ্রাম পঞ্চায়েত প্রধান স্বপন বাগ, উপপ্রধান নীলকমল ঘোড়াই, পঞ্চায়েত সদস্য মৌমিতা ধাড়া, ভুমিদাতা ফুল্যরা বেরা, পি এইচ এন রুপু রানী গিরি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। এলাকার মানুষের বহু দিনের দাবি পূরণ হওয়ায় গ্রামের মানুষেরাও খুশি। এই বিষয়ে কাঁথি-৩ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিকাশ চন্দ্র বেজ বলেন, এই স্বাস্থ্য কেন্দ্রের দ্বারা এলাকার মানুষ উপকৃত হবেন এবং পাশাপাশি সংলগ্ন এলাকার মানুষ পরিষেবা পাবেন। তিনি আরও বলেন, মমতা ব্যানার্জীর উন্নয়নের ধারা আগামী দিনে আরও উন্নয়ন নিয়ে আসবে গ্রাম্য এলাকায়।
![]()

More Stories
ইসরোর ‘ইউভিকা-২০২৬’-এ সাফল্যের নজির, বাঁকুড়ার কৃতি সন্তান অঙ্কিত পানের সাফল্যে গর্বিত জেলা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দু’দিনের পশ্চিমবঙ্গ সফর, ৮২০ কোটি টাকার উন্নয়ন প্যাকেজ ঘোষণা
দীঘার জগন্নাথ মন্দিরে দর্শনের সময়সূচিতে পরিবর্তন, বিকেলে এক ঘণ্টা দেরিতে খুলবে মন্দির